ঈদের আগে বিষাদের ছায়া, পথ দুর্ঘটনায় নিহত তিন

রবিবার সকালে ফকিরহাটের পালেরহাটে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ঈদের আগেই বিষাদের ছায়া বাংলাদেশের(Bangladesh) বাগেরহাটে। রবিবার সাত সকালে বাগেরহাটের(Bagerhat) ফকিরহাটে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ মাসের এক শিশুও রয়েছে। মৃত শিশুর বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা(Khulna) মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৫ জন। ঘটনার জেরে বিষাদের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল বেসরকারি পরিবহন সংস্থার এক যাত্রী বোঝাই বাস। পালেরহাটের কাছে আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনায়(Road Accident) ঘটনাস্থলেই প্রাণ হারান বাস ও ট্রাকের চালক। বাসে থাকা অনেক যাত্রী ছিটকে পড়েন। গুরুতর চোট পান। দুর্ঘটনার সময়ে মায়ের কোলেই ছিল দশ মাসের ছোট শিশু আয়ান। মায়ের কোল থেকে অনেক দূরে ছিটকে পড়ে সে। মাথায় গুরুতর চোট পাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

একমাত্র ছেলের মৃত্যুর খবর এখনও আয়ানের বাবা-মাকে জানানো হয়নি বলে জানিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সবুজ শেখ। সাংবাদিকদের তিনি জানান, ‘আয়ানের বাবা মাসুদ শেখ ও তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।’

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩