ঢাকার মেট্রো রেলে কোলের শিশুর জন্যও লাগবে টিকিট

ডিএমটিসিএলের ওই সিদ্ধান্তে হতবাক পরিবহণ বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হতে চলেছে পাতাল রেল পরিষেবা (Metro Rail Service)। আর ওই পরিষেবা সাধারণ মানুষের কাছে স্বস্তির চেয়ে অস্বস্তিদায়ক হতে চলেছে। একেই মেট্রোয় পা দিলে গুনতে হবে ২০ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ধার্য করা হয়েছে ১০০ টাকা। শুধু তাই নয়, দেশে রেলে তিন বছরের নিচে শিশুদের জন্য ভাড়া গুনতে না হলেও মেট্রো রেলে দুধের শিশুর জন্যও কোন ছাড় থাকছে না। অর্থা‍ৎ এক দিনের শিশুর জন্যও কাটতে হবে টিকিট। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited)। আর ডিএমটিসিএলের ওই সিদ্ধান্তে হতবাক পরিবহণ বিশেষজ্ঞরা।

পাশাপাশি পড়ুয়াদের ক্ষেত্রেও কোনও ছাড় দেওয়া হচ্ছে না। তাদেরও পুরো ভাড়া গুনে যাতায়াত করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ছাড় দিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে সুপারিশ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভাড়া নির্ধারণ কমিটি। তবে রেয়াত বা ছাড় দেওয়া হবে কিনা- তা নির্ধারণ করবে ডিএমটিসিএল। সূত্রের খবর, মেট্রো রেল তৈরির খরচ না ওঠা পর্যন্ত কোনও রকম খয়রাতির রাস্তায় হাঁটতে রাজি নন ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর এম এ এন ছিদ্দিক (M A N Siddique) ।

ভারতের দিল্লি (Delhi) ও কলকাতার (Kolkata) মেট্রো রেলে তিন বছরের কম বয়সী শিশুদের জন্য কোনও টিকিট কাটতে হয় না। এমনকী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার বিমানে দুই বছর বয়স পর্যন্ত শিশুরা ১০ শতাংশ ভাড়ায় যাতায়াত করতে পারে। আর দুই থেকে ১২ বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য ২৫ শতাংশ ছাড় রয়েছে। তাহলে মেট্রোয় কেন কোলের শিশু ছাড় পাবে না তা জানতে চাওয়া হলে ডিএমটিসিএলের ম্যানেজিং ডিরেক্টরের জবাব, ‘কীভাবে নির্ধারণ করা হবে কোন শিশুর বয়স কত। উচ্চতার ভিত্তিতে শিশুদের ভাড়ায় ছাড় দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করাও সহজ নয়। স্টেশনে তো তাহলে উচ্চতা মাপার যন্ত্র বসাতে হবে। তাছাড়া ডিএমটিসিএল বাংলাদেশ রেলওয়ের মতো নয়। এভাবে ভাড়ায় ছাড় দেওয়া যাবে না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই