ঈদ উপহার, বুধবার থেকে সড়ক পথে ভারতে ঢুকতে পারবেন বাংলাদেশিরা

তবে আপাতত বেনাপোল ও আখাউড়া স্থল বন্দর দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে কাটল বাধা। বাংলাদেশি নাগরিকদের জন্য স্থলবন্দর খুলে দিল মোদি সরকার। আগামিকাল বুধবার থেকে ভ্রমণ ভিসায় সড়কপথে ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। তবে আপাতত বেনাপোল ও আখাউড়া স্থল বন্দর দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে এই সুখবর জানানো হয়েছে।

করোনা সংক্রমণের কারণে দুই দেশের নাগরিকদের সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছিল। গত দু’বছ ধরে বন্ধ রয়েছে সড়ক পথে ভিসা প্রদান। গত ১৫ নভেম্বর থেকে ভারতীয় দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক বা ভ্রমণ ভিসা দেওয়া শুরু করেছিল। কিন্তু শুধুমাত্র আকাশপথেই ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছিল। ফলে আর্থিক কারণে অনেকেই সেই সুযোগ নিতে পারছিলেন না। সড়কপথ ও রেলপথে পর্যটক ভিসা চালু না করায় দু’দেশের মধ্যে ট্রেন পরিষেবাও চালু করা সম্ভব হয়নি।  

সামনেই মুসলিমদের পবিত্র উ‍ৎসব ঈদ। আর বহু বাংলাদেশি ঈদের বাজার করতে কলকাতায় যান। ঈদকে উপলক্ষে বাংলাদেশিদের জন্য ভারতীয় বাজার খুলে দিতে অবশেষে ভিসার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে ভারতীয় দূতাবাস।  বুধবার থেকে যেমন সড়কপথে ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা, তেমনই যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা রূপান্তরিত করে সড়কপথে ভারতে যেতে পারবেন। তার জন্য নির্ধারিত ফি দিতে হবে। স্থলবন্দর থেকে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দূতাবাসের ই-মেল কনফার্মেশন প্রয়োজন হবে না।

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের