আনারস কূটনীতি! শেখ হাসিনাকে ৭৫০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মোট ৭৫০ কেজি আনারস পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আমের (Mango) বদলে আনারস (pineapple)। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Former Prime Minister Narendra Modi), পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদকে মরসুমি ফল হিসেবে আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister SK Hasina)। এবার পাল্টা সৌজন্য দেখিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী (Tripura Chief Minister Manik Saha) মানিক সাহা। মোট ৭৫০ কেজি আনারস পাঠানো হয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। আর সেই বন্ধুত্বের কারণে বিভিন্ন উ‍ৎসবে দু’দেশের শীর্ষ নেতা-নেত্রী পর্যায়ে যেমন শুভেচ্ছা বিনিময় হয়, তেমনই উপহারও বিনিময় হয়। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতই ভারতীয় নেতাদের ফল-মিষ্টি পাঠান। মরসুমি ফল হিসেবে কিছুদিন আগেই ভারতের বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদিদের আম্রপালি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক টন হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন। আর সেই আমে মজেছিলেন ভারতের শীর্ষ নেতা-নেত্রীরা।

এদিন পাল্টা উপহার হিসেবে রাজ্যের প্রধান উ‍ৎপাদিত ফল আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার আনারসের খ্যাতি গোটা দেশে। মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর (Akaura Land Border) দিয়ে এসব আনারস পাঠানো হয়। ত্রিপুরার হর্টিকালচার সেন্টারের সহকারি পরিচালক দীপক বৈদ্য সীমান্তে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক মণীশ সিংয়ের হাতে ওই আনারস তুলে দেন।

 

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই