অভিনয়ের টোপ দেখিয়ে প্রতিবন্ধী যুবককে যৌন নির্যাতন, গ্রেফতার দুই

গ্রেফতারের পরেই জেরায় প্রতিবন্ধী যুবকের সঙ্গে যোন নির্যাতনের কথা স্বীকার করে নিয়েছে দুই অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের লজ্জাজনক ঘটনা ঘটল দেশে। শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে এক প্রতিবন্ধী যুবককে রাতভর আটকে রেখে দলবেঁধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন বাবু ও শরিফুল ইসলাম রিপন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে শর্ট ফিল্মে অভিনয়ের প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবককে লক্ষ্মীপুরের সোনালী কলোনির ভাড়া বাড়িতে ডেকে নিয়ে যায় ইসমাইল হোসেন বাবু ও তার কয়েকজন সঙ্গী। সেখানে তাঁকে জোর করে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন চালায়। বৃহস্পতিবার সকালে ওই নির্যাতিত যুবক বাড়িতে ফিরে কাউকে কিছু জানায়নি। কিন্তু তাঁর মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা কারণ জানতে চেয়ে চেপে ধরে। চাপের মুখে ওই যুবক নিজের সঙ্গে ঘটনার কথা জানান। বৃহস্পতিবারই লক্ষ্মীপুর থানায় এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিত যুবকের বাবা। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ইসমাইল হোসেন বাবুকে প্রথমে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের গোপন আস্তানা থেকে শরিফুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, গ্রেফতারের পরেই জেরায় প্রতিবন্ধী যুবকের সঙ্গে যোন নির্যাতনের কথা স্বীকার করে নিয়েছে দুই অভিযুক্ত। আদালতে পেশ করা হয়েছিল দুজনকে। জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিত যুবকের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আদালতের কাছে তা পেশ করা হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়