বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দু’ঘণ্টা ধরে ব্যপক সংঘর্ষ, আহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েবাড়ি মানে নাচ-গান-আনন্দ হই হুল্লোড়। তবে সেই বিয়েবাড়ির আনন্দ বদলে গিয়েছে বিষাদে। মাদারীপুরের  উপজেলায় একটি বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। জোরে গান বাজানো নিয়ে এমন সমস্যা বাদে যে ঘটনা সংঘর্ষের রূপ নেয়। দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজৈর উপজেলা সদরের বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে দুই দফা সংঘর্ষ হয়। এই সময় আহত  ৫ জনের মধ্যে রাজৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকায় পাঠানো  হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা  গিয়েছে রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর গ্রামে শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজনা চলছিল। জুমার নামাজ চলাকালে এক মুসল্লি  জোরে গান চালানো নিয়ে প্রতিবাদ জানান। সেই সময় রাজৈর উপজেলা ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক ও  প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫) মসজিদের ভেতরে এ নিয়ে আলোচনা না করার অনুরোধ জানালে পাত্রীর কাকা অলি শেখ (৪০)  রেগে যান ও জাহাঙ্গীর খানের সঙ্গে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন: মাঝরাতে সোনার দোকানে লুটপাট, কী নিয়ে গেল চোরের দল?

এই ঘটনা নিয়ে সন্ধ্যায় উপজেলার প্রাণকেন্দ্র রাজৈর বাজারের বেপাড়ীপাড়া মোড়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে।  দেশীয় অস্ত্র নিয়ে চলে লড়াই।  ইটপাটকেল ছোঁড়ার পাশাপাশি জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ  উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে।  প্রশাসনের পরামর্শে বাদশাহ মীরসহ চার-পাঁচজন স্থানীয়  নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে মীমাংসার উদ্দেশ্যে গেলে তাদের ওপর হামলা  চলে বলে অভিযোগ। হামলায় এতে বাদশাহ মীর গুরুতর আহত হন।  তাঁকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের