মাঝরাতে সোনার দোকানে লুটপাট, কী নিয়ে গেল চোরের দল?

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : ফের দুষ্কৃতীদের টার্গেটে সোনার দোকান। নদিয়ার শান্তিপুরে সোনার দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। প্রায় ৪০০ গ্রাম সোনা, দেড় কেজির রুপো, এক লক্ষ টাকা লুট করেছে তারা। সোনার দোকানের পাশে, ওষুধের দোকান থেকেও ৭৫ হাজার টাকা লুটে অভিযোগ উঠেছে।

শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ সুপারমার্কেটে একটি সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ওই এলাকার দোকানদাররা রাত দশটার মধ্যে দোকান বন্ধ করে চলে যান। প্রতিদিনের মতো শুক্রবারো নির্ধারিত সময়ে সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছে। বেশি রাতের দিকে হানা দেয় চোরের দল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ সোনার দোকানে কলাপসিবল গেট ভেঙে হামলা চালায় চোরের দল।

দোকান থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা, দেড় কেজির রুপো ও প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এখানেই শেষ নয়, দোকানের ভেতরের ক্যামেরায় সিসিটিভি ক্যামেরার ডিভাইসও চুরি করে নিয়েছে বলে জানা গিয়েছে। সোনার দোকানের পাশেই রয়েছে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান। সেখানেও শাটার ভেঙে ঢুকে ৭৫ হাজার টাকা ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের যাতে চিহ্নিত করা সম্ভব না হয়, তারজন্য সেগুলো নিয়ে গেছে তাঁরা। কিন্তু মার্কেট ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটোজ দেখে দুষ্কৃতী দলের খোঁজ চলছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মার্কেটের সিসিটিভি ফুটেজসহ আশেপাশের ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার