পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত চত্বর থেকে পলাতক দুই জঙ্গি, বাংলাদেশে রেড অ্যালার্ট

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে জঙ্গি হামলার মাঝেই পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেল দুই কুখ্যাত জঙ্গি। পলাতক দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বিখ্যাত ব্লগার অভিজিত রায়ের খুনের ঘটনায় সোহেলের ফাঁসির সাজা হয়েছে। পলাতক দুই জঙ্গির খোঁজে ইতিমধ্যেই বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি অনভিপ্রেত ঘটনা রুখতে রাজধানীজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দুই জঙ্গির পালানোর ঘটনার পিছনে কারও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেরওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে বেলা বারোটা নাগাদ অন্য এক মামলায় হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আদালতের হাজতে নিয়ে যাওয়ার মুখে আচমকাই পুলিশ কর্মীদের উপরে চড়াও হয় চার জঙ্গি। রাসায়নিক স্প্রে করে দুই কুখ্যাত জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। জঙ্গিদের ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা মোটরসাইকেলে চেপে এসেছিল।

দুই জঙ্গিকে ছিনতাই করে নেওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপদস্থ আধিকারিকরা। ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আদালত চত্বর সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। গোটা রাজধানীতে রেড আ্যালার্ট জারি করা হয়েছে। দুই জঙ্গি পালিয়ে যাওয়ার খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা