একটি গাছে দু হাজার কলা, চক্ষু চড়কগাছ অনেকেরই

Share:

নিজস্ব প্রতিনিধি : কখনও কি দেখেছেন একটি গাছে দু হাজার কলা জন্মেছে। আশ্চর্য এই ঘটনাই ঘটেছে বাংলাদেশের গাজীপুরে একটি ক্লাবে। সাত ফুট লম্বা একটি কলা গাছের ছড়াতে জন্মেছে প্রায় দু হাজার কলা।

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় লতিফপুরে মনপুরা পার্কের ভিতর আশ্চর্যজনক কলাগাছের সন্ধান মিলেছে। ছয় মাস আগে ছড়ি থেকে কলা বের হতে শুরু করে। ছড়িটি বড় হতে হতে সাত ফুট লম্বা হয়ে যায়। ছড়িটিতে প্রায় দুহাজার কলা রয়েছে। উপরের অংশের কিছু কলা খাওয়ার উপযোগী। তবে নীচের অংশের কলা ছোট ও খাওয়ার পক্ষে অনুপযোগী।

পার্কের এক দর্শনার্থী কামরুল হাসান জানান, আগে এত বড় কলা ছড়ি আগে কেউ দেখিনি। কলার ছড়ির ভাড়ে গাছটি যাতে ভেঙে না যায়, সেজন্য দুটি বাঁশের খুঁটি দিয়ে তা বেঁধে দেওয়া হয়েছে।ছড়িটি এত বড় হয়েছে যে মাটি ছুঁয়ে নিয়েছে। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জায়েদ হোসেন জানান, এটি হাজারিকা কলা গাছ। ইতিমধ্যে প্রচুর মানুষ এই গাছটি দেখতে পার্কে জড়ো হয়েছেন। অনেকেই এসে কলাগাছটির ভিডিও করে নিয়ে যাচ্ছেন।এই প্রসঙ্গে কৃষি দফতরের এক আধিকারিক জানান, এই ধরনের কলার ছড়ি আগে কখনও দেখা যায়নি। গবেষণার কাজে যারা যুক্ত তাঁদের বিষয়টি জানাব। তুলনামূলকভাবে এই ধরনের গাছে বেশি উৎপাদন হয় বলে একে হাজারিকা গাছ বলে।

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?