সাংবাদিক খুনে জড়িত নেতাকে দল থেকে তাড়ালেন শেখ হাসিনা

পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হঠলেন আওয়ামী লীগ নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বহুল প্রচারিত এক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের খুনে জড়িত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়ার ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে দল থেকে বহিষ্কার করেছেন। পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাধুপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতি ও অপকীর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই একের পর এক খবর প্রকাশ করেছিলেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ ২৪’-এর জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রাব্বানি নাদিম। আর তাতে বেজায় ক্ষিপ্ত হয়েছিলেন ইউনিয়ন চেয়ারম্যান তথা দাপুটে আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু। সবক শেখাতে গত বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপরে প্রাণঘাতী হামলা চালায় আওয়ামী লীগ নেতার পোষ্য সন্ত্রাসী বাহিনী। বেধড়খ মারধরের পাশাপাশি ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা সাংবাদিক নাদিমকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অকুতোভয় সাংবাদিক। আর নাদিমের মৃত্যুর পরেই ক্ষোভে গর্জে ওঠেন দেশের সাংবাদিকরা। অবিলম্বে খুনী চেয়ারম্যানকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান। প্রথমে দলের নেতাকে বাঁচানোর চেষ্টা চালিয়েছিলেন আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব। কিন্তু দেশজুড়ে সাংবাদিকদের ক্ষোভের মুখে শুক্রবার রাতে সাংবাদিক খুনে জড়িত মাহমুদুল আলম বাবুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির