চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উগ্রপন্থী হামলার আশঙ্কা, বাংলাদেশে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই সতর্কবার্তায় নির্বাচনী সময়ে সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনার লক্ষ্যবস্তু হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটগ্রহণ কেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয়। ফলে মার্কিন নাগরিকদের এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উপদেষ্টার পদ ছাড়লেও সরকারি বাংলো দখল করে রেখেছেন হাসিনা উচ্ছেদ আন্দোলনের দুই হোতা

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, বিক্ষোভ, মিছিল বা রাজনৈতিক জমায়েত এড়িয়ে চলাই নিরাপদ। একই সঙ্গে বড় জনসমাগমের আশেপাশে অবস্থান বা যাতায়াতের সময় বিশেষ সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সতর্কতায় উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনও কর্মসূচিও হঠাৎ করেই উত্তেজনাপূর্ণ বা সংঘর্ষে রূপ নিতে পারে।

নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২ টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি সারাদিন ট্যাক্সি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি তারা সীমিত পরিসরে সশরীরে কনস্যুলার পরিষেবা প্রদান করবে।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের জন্য বেশ কিছু করণীয়ও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলা, সর্বদা আশেপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকা, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা, কম চোখে পড়ে এমন আচরণ বজায় রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং আগেভাগে বিকল্প যাতায়াতের পথ নির্ধারণ করা। উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ