দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে আমেরিকা। তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট জানানো হয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, আমেরিকা গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা বেশি-এই আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মত, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং তারা যেন মার্কিন করদাতাদের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, বর্তমানে অভিবাসন সংক্রান্ত স্ক্রিনিং ও যাচাইকরণ নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে আসা আবেদনকারীরা যাতে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারেন, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়া, রাশিয়া, ইরানসহ বিভিন্ন দেশের নাগরিকরা পড়েছেন। এসব দেশের জন্য আপাতত সব ধরনের অভিবাসী ভিসা ইস্যু বন্ধ থাকবে। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই স্থগিতাদেশ কতদিন বলবৎ থাকবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ