৫০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন, শিকল বেঁধে না পাঠানোর আর্তি ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হয়েই অবৈধ অভিবাসীদের তাড়াতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কোনও অবৈধ অভিবাসীকে মার্কিন মুলুকে থাকতে দেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের তরফে তদারকি সরকারকে জানানো হয়েছে, শিগগিরই ৫০০ অবৈধ বাংলাদেশিকে গলাধাক্কা দিয়ে আমেরিকা থেকে তাড়ানো হবে। ওই অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আর ওই বার্তার পরেই নড়েচড়ে বসেছে তদারকি সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের কাছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের হাতে-পায়ে শিকল বেঁধে না পাঠানোর জন্য করুণ আর্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। তবে ওই আর্তিতে সাড়া দেওয়ার বিষয়ে মার্কিন সরকার স্পষ্টভাবে কোনও আশ্বাস দেয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকজনকে ফেরত পাঠিয়েছে। আরও ৫০০ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন জো বাইডেন জমানায় আমরিকায় আশ্রয় নিয়ে শেখ হাসিনাকে উচ্ছেদের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এমনকি জুলাই-অগস্ট আন্দোলনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অর্থ ও আগ্নেয়াস্ত্র পাঠিয়ে সহযোগিতা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের তাড়িয়ে দেওয়া অবৈধ অভিবাসীদের নিয়ে কী করা হবে তা নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই বৈঠকে ঠিক হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিজ-নিজ বাড়িতে ফেরার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে। ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে-পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। ওই অমানবিক আচরণ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে মোদি সরকার। বাংলাদেশিদের যাতে ওইভাবে হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত না পাঠানো হয়, তার জন্য ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে।   

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর