আগামিকাল সাহিত্যিক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়

গত ২৭ মার্চ সরকার ও আসামি পক্ষের সওয়াল-জবাব পর্ব শেষ হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৮ বছর আগে একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদ। ওই ঘটনায় স্তম্ভিত হয়েছিল গোটা দেশবাসী। ঘাতকদের ফাঁসির দাবিতে গর্জে উঠেছিলেন আম জনতা। অবশেষে আগামিকাল বুধবার ওই ঘৃণ্য হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন। গত ২৭ মার্চ সরকার ও আসামি পক্ষের সওয়াল-জবাব পর্ব শেষ হয়েছিল।

গত ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বাড়িতে ফেরার জন্য রিকশায় চেপেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক তথা দেশে মৌলবাদী বিরোধী আন্দোলনের অন্যতম সেনানি হুমায়ুন আজাদ। রিকশাতে তাঁর উপরে অতর্কিতে হামলা চালায় জেএমবির জঙ্গিরা। উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। মৃত ভেবে হুমায়ুন আজাদকে ফেলে রেখে চম্পট দেয় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় জনপ্রিয় কথাসাহিত্যিককে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ব্যাঙ্ককে পাঠানো হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও  ২০০৪ সালের ১২ অগস্ট জার্মানির মিউনিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হুমায়ুন আজাদ। পরে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়।

মোট ৫ জেএমবি জঙ্গিকে আসামি করে তদন্ত শুরু করে সিআইডি।  পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন হাফিজ নামে এক জঙ্গি। বাকি চার আসামির মধ্যে সালেহীন ওরফে সালাহউদ্দিন এবং নূর মহম্মদ পলাতক। বাকি দুই অভিযুক্ত আনোয়ারুল আলম ওরফে আনোয়ার ও  মিজানুর রহমান ওরফে মিনহাজ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।’

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?