ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছিল সামান্য কথাকাটাকাটি। কিন্তু সেই তুচ্ছ ঘটনাই মুহূর্তের মধ্যে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। তারই প্রভাব পড়ে পাশে থাকা বিয়েবাড়িতে। মুহূর্তে বিয়েবাড়ির আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্কে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা এতটাই তীব্র আকার নেয় যে শুরু হয় মারামারি এবং ভাঙচুর।  এমনকি বিয়েবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিয়েবাড়িতে হামলা চালিয়ে নষ্ট করে দেওয়া হয় রান্না করা খাবার। চেয়ার-টেবিল ও থালা বাসন ভাঙচুর করা হয় । সংঘর্ষের জেরে পণ্ড হয় বিয়ের অনুষ্ঠান।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ির পাশেই ফুচকা খাওয়াকে ঘিরে কয়েকজনের মধ্যে বচসা বাধে। প্রথমে বিষয়টি সামান্য মনে হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে বিয়েবাড়িতে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আনন্দ-উৎসব থামিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন অতিথিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সংঘর্ষের সময় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও প্রায় ১৫টি বাড়ির ৪০ থেকে ৫০টি ঘর তছনছ করা হয়েছে।

এই ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা নগদ টাকা, সোনার গয়না ও অন্তত ২৫টি গবাদিপশু লুট করে পালিয়েছে। চর আলগী গ্রামের বিয়েবাড়িতে হামলা চালানো হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন রবিবার (৩১ মে) দুপুরে মরিচারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল ও তার মামা আব্দুল খালেক সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক লোক অস্ত্র নিয়ে চর আলগী গ্রামে হামলা চালায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মরিচারচর গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল। অভিযোগ উঠেছে কনের গয়না ও নগদ দুই লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে। উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ঈদের দিন বিকেলে বটতলায় ফুচকার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। পরে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে  তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। 

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক