৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি গুন্ডাদের হাতে জুটল মারধর, নীরব দর্শক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫০ বছর আগে আজকের দিনেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র পরিকল্পনামতো নৃশংসভাবে সপরিবারে খুন করা হয়েছিল বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে। গত কয়েক দশক ধরে দিনটিকে শোক দিবস হিসাবেই পালন করতেন বাংলাদেশের অগণিত সাধারণ মানুষ ও মুজিব অনুসারীরা। যদিও গত বছর ৫ অগস্টে শেখ হাসিনা ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পরেই বাংলাদেশের স্থপতিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। গতবার ১৫ অগস্ট ৩২ নম্বর ধানমন্ডিতে গিয়ে রাজাকার ও জামায়াত সন্ত্রাসীদের হাতে বেধড়ক মার খেতে হয়েছিল মুজিব অনুসারীদের। এবারেও তার ব্যতিক্রম হলো না। তবে এবার ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যাওয়া সাধারণ মানুষকে বিবস্ত্র করে মারধর করল বঙ্গবন্ধুর খুনের অন্যতম পরিকল্পনাকারী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের ক্যাডাররা। রিকশাচালক থেকে নিরীহ সাধারণ মানুষ-কেউ মারধরের হাত থেকে বাঁচলেন না। বিএনপি ক্যাডারদের গুন্ডামি দাঁড়িয়ে দেখল পুলিশ। যদিও ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন,  ‘তদারকি সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নির্দেশ দিয়েছিলেন, ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে কেউ বিএনপি কিংবা জামায়াত ক্যাডারদের হাতে মারধরের শিকার হলে পুলিশ যেন কোনও ব্যবস্থা না নেয়। সেই নির্দেশ পালন করা হয়েছে।’

১৫ অগস্ট উপলক্ষে যাতে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে আসতে না পারে, তার জন্য আশেপাশের সড়কে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে হাজির ছিলেন বিএনপির সশস্ত্র ক্যাডারবাহিনী। অনেকের হাতেই ছিল পিস্তল, কুড়াল, লাঠি, হকি স্টিক সহ নানা অস্ত্র। যদিও পুলিশের বাধা উপেক্ষা করে সকালে ৩২ নম্বর ধানমন্ডির সামনে উপস্থিত হন ওয়ালিউল্লাহ নামে এক ব্যবসায়ী। সঙ্গে ছিলেন স্ত্রী ও তিন সন্তান। পাঁচ জনের উপরেই হিংস্র হায়েনার মতো  ঝাঁপিয়ে পড়ে বিএনপির সশস্ত্র ক্যাডাররা। ওয়ালিউল্লাহ বেধড়ক মারধর করার পাশাপাশি তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা চলে। কোনও ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে যান তিন জনে। বেলা ১১টার দিকে এক রিকশাচালক রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে পৌঁছন। ফুলের তোড়ার ওপর কাগজে লেখা ছিল ’১৫ অগস্ট জাতীয় শোক দিবস’। তাকে দেখার সঙ্গে সঙ্গে ৩২ নম্বরে জড়ো হওয়া বিএনপিকর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এসময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালবাসি। তাই এসেছি।’ স্বাধিন দেশের স্থপতিকে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষকে দলের সশস্ত্র ক্যাডারদের মারধরকে সমর্থন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। খানিকটা ঔদ্ধত্যের সঙ্গে তিনি বলেন ‘বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম যারা উচ্চারণ করবেন কিংবা তাকে শ্রদ্ধা জানাবেন, তাদের হাল এমনই হবে।’

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক