মুক্তিযুদ্ধে পাক সেনাদের দোসর প্রাক্তন সাংসদের ফাঁসির আদেশ

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি খালেক মণ্ডলের আইনজীবী মতিউর রহমান আকন্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫১ বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময়ে রাজাকার বাহিনী গঠন করে সাধারণ মানুষের উপরে নির্মম নির্যাতন চালানোর দায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও প্রাক্তন সংসদ সদস্য মাওলানা আবদুল খালেক মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অন্য এক জামায়েত নেতা খান রোকনুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। যদিও খান রোকনুজ্জামান বর্তমানে পলাতক রয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি খালেক মণ্ডলের আইনজীবী মতিউর রহমান আকন্দ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে সাতক্ষীরায় রাজাকার বাহিনী গঠন করেছিলেন জামায়েত নেতা আবদুল খালেক মণ্ডল। তার পরে পাক বাহিনীর সহযোগিতায় সাতক্ষীরাজুড়ে নারকীয় তাণ্ডব চালিয়েছিলেন। হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত একাধিক মানবাতাবিরোধী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্বাধীনতার পরে জামায়েত ইসলামি বাংলাদেশের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে দুইবার নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।

স্বাধীনতা যুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসা থেকে খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। ২০১৮ সালের ৫ মার্চ চার্জ গঠন করা। খালেক মণ্ডলের সঙ্গে মামলায় আরও তিনজনের নাম যুক্ত করা হয়। তার মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান। আর খান রোকনুজ্জামান গা ঢাকা দিয়ে রয়েছেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১১ নভেম্বর মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণা করতে জামায়েত নেতা তথা প্রাক্তন সাংসদ আবদুল খালেক মণ্ডলকে ফাঁসির সাজা শোনান বিচারপতিরা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়