খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে? সেনাপ্রধানের দিকে আঙুল তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কি ইচ্ছে করেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে? আর তার পিছনে কি রয়েছেন জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান? অন্তত এমনই জল্পনা ছড়িয়েছে খালেদা পুত্র তারেক রহমানের মন্তব্যে। দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়ালি এক বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক অভিযোগ করেছেন, ‘চিকি‍ৎসকদের পরামর্শ উপেক্ষা করেই একপ্রকার জোর করেই খালেদা জিয়াকে গত নভেম্বর মাসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে   নিয়ে যাওয়া হয়েছিল। তার পরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।’

গত রবিবার (২৩ নভেম্বর) হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মাঝে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের চিকি‍ৎসকরা তাতে রাজি হননি। ফলে আপাতত বাংলাদেশে রেখেই তাঁর চিকি‍ৎসা চলবে বলে অভিযোগ।

মায়ের এমন অসুস্থতার জন্য পরোক্ষে সেনাবাহিনীর দিকেই আঙ্গুল তুলেছেন খালেদা পুত্র তথা লন্ডন নিবাসী তারেক রহমান। দলীয় নেতাদের সঙ্গে মঙ্গলবার রাতে ভার্চুয়ালি বৈঠকে তিনি রাখঢাক না রেখেই বলেছেন, ‘খালেদা জিয়াকে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের আনুষ্ঠানে যেতে নিষেধ করেছিলেন চিকি‍ৎসকরা। তা সত্বেও তাঁকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেনাকুঞ্জের অনুষ্ঠান থেকে ফেরার দুই দিন পর গত ২৩ নভেম্বর তাঁকে (খালেদা জিয়াকে) ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন।’ তারেকের এমন বিস্ফোরক অভিযোগের পরেই প্রশ্ন উঠেছে, চিকি‍ৎসকদের বারণ সত্বেও কারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে জোর করে সেনাকুঞ্জের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন? যারা নিয়ে গিয়েছিলেন, তারা কি মাইনাস ফোর (বাংলাদেশের রাজনীতিতে মুজিব ও জিয়া পরিবারকে মুছে দেওয়া) ফর্মূলার মতো গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত? কেন অসুস্থ প্রধানমন্ত্রীকে জোর করে সেনাকুঞ্জের অনুষ্ঠানে হাজির করানো হল, তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি বাংলাদেশ সেনার জনসংযোগ দফতর (আইএসপিআর)।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক