চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন ভাইজান? কী বললেন আরবাজ?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সম্প্রতি বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বঙ্গবাজার। ঈদের মুখে এসে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। কয়েক হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। অসহায় ব্যবসায়ীদের পাশে যাতে ভাইজান সলমান খান দাঁড়ান সেই প্রস্তাব দেবেন ভাই আরবাজ খান।

শুক্রবার রাতে ধানমন্ডিতে ভাইজানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এর পোশাক ব্র্যান্ডের দ্বিতীয় শাখার উদ্বোধনে হাজির ছিলেন তাঁর ভাই অভিনেতা আরবাজ খান। গত বছর সেপ্টেম্বরে দেশে পথচলা শুরু করেছিল ‘বিয়িং হিউম্যান’-এর পোশাক প্রতিষ্ঠান। উদ্বোধনে এসেছিলেন সলমনের ছোট ভাই সোহেল খান। শো-রুমের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরবাজ। মানবিক কাজকর্মের জন্য বিখ্যাত ‘বিয়িং হিউম্যান’ বঙ্গবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁরাবে কিনা, সেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল বলিউড অভিনেতাকে।

কোনও রাখঢাক না রেখে আরবাজ বলেন, ‘বিয়িং হিউম্যানের বিষয়টি সম্পূর্ণভাবে দেখাশোনা করেন সলমান খান ও আমার বোন অর্পিতা। কাকে সাহায্য করবেন, কীভাবে করবেন সবটাই ভাইজানের ওপরে নির্ভর করে। আমি এ বিষয়ে তাঁদের কাছে প্রস্তাব দেব। মানবিক কারণে ক্ষতিগ্রস্তদের পাশে সবারই দাঁড়ানো উচিত।’

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ