আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে কী বললেন অপু বিশ্বাস?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে ‘তুফানি’ মেজাজে আছেন ঢালিউড কিং শাকিব খান। শীঘ্রই মুক্তি পাবে তাঁর চলচ্চিত্র ‘তুফান’। যেখানে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন এপার বাংলার মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই ছবির গান, পোস্টার সব রিলিজ করে গিয়েছে এবং দারুণ সাড়াও মিলেছে দর্শকদের কাছ থেকে। এদিকে ঢালিউড কিং-কে নিয়ে বরাবরই উত্তেজিত সংবাদমাধ্যম। তাঁর ব্যক্তিগত পেশাগত সবটাই চর্চিত। দুটি বিয়ে করেছেন তিনি, কিন্তু কারুর সঙ্গেই থাকেন না তিনি। অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেলেও শবনম বুবলীর সঙ্গে এখনও খাতায়-কলমে তাঁর স্বামী শাকিব খান। এর মধ্যেই গুজব উঠেছে খুব শীঘ্রই তৃতীয় বিবাহ করতে চলেছেন শাকিব খান।

যদিও এবার তাঁর পছন্দের কাউকে বিয়ে করবেন না নায়ক, বরং অভিনেতার পরিবারই তাঁর জন্যে মেয়ে খুঁজেছে। পাত্রী চিকিৎসক। বিলেত ফেরৎ। বিদেশে বিয়ে হবে তাঁর একেবারে বলিউড স্টাইলে। যদিও এই বিষয়ে কেউ এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সবটাই আনুমানিক। এবার ইউরোপ সফর শেষে দেশে ফিরেই শাকিব খানের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস। একটি সংবাদমাধ্যমকে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অপু বলেন, তিনি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছেন। তাই ফেসবুক, ইউটিউব, সিনেমা হল সব জায়গাতেই তাঁর দেখা মেলে। এত নিয়মিত হওয়ায় মাঝে মাঝেও ভাবেন, মানুষ কেন তাঁকে নিয়ে বিরক্ত। তবে তিনি সারাজীবন এ মানুষদের সঙ্গেই থাকতে চান।

এরপরই অপু বলেন, সবাইকে একটু অপেক্ষা করতে হবে। কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেবেন। এরপর তিনি শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গে বলেন, আসলে শাকিবের ভালো বন্ধু উনি ( আরশাদ আদনান)। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের মধ্যে বন্ধুত্বের কথাবার্তা। এ বিষয়ের ব্যাখ্যা তাঁর কাছে নেই। আর এই মন্তব্য ব্যাখ্যা দেওয়ার কোনও জায়গাও নেই তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ