ব্যতিক্রমী হবেন হাসিনা? বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও মহিলা অপরাধীর ফাঁসি হয়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জুলাই গণহত্যা মামলায় সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই রায়ের পর থেকেই হাসিনার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে চর্চা। রায়দানের পর থেকে সবথেকে বেশি যা নিয়ে চর্চা হচ্ছে তা হল হাসিনার ফাঁসি কার্যকরের বিষয়টি। কারণ যদি তাঁর ফাসি হয় তাহলে তিনিই হবেন বাংলাদেশের প্রথম মহিলা যার ফাঁসির সাজা কার্যকর হবে।

জানিয়ে রাখা ভালো, গাজীপুরের কাশিমপুরে একমাত্র মহিলা কারাগারে ফাঁসির মঞ্চ নেই। এমনকি এখনও পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত মহিলাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছে কারও রায়ই কার্যকর হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শতাধিক নারীর ফাঁসির রায় দেওয়া হলেও কেউই ফাঁসি কার্যকরের মুখোমুখি হননি। কেউ দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন, কারও মৃত্যু হয়েছে, আর কারো শাস্তির মেয়াদ কমেছে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে ফাঁসির আসামি হিসেবে ৯৪ জন মহিলা বন্দি রয়েছেন। যাদের মধ্যে কাশিমপুর কারাগারে আছেন ৩৪ জন। শেখ হাসিনার ফাঁসির রায়ের আগে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি ছিলেন সর্বশেষ ফাঁসির আসামি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তার ফাঁসির রায় দেওয় হয় তবে তা কার্যকর হয়নি। বর্তমানে তিনি কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দি। তাছাড়াও  শেখ হাসিনার ফাঁসির রায়ের আগে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি ছিলেন সর্বশেষ ফাঁসির আসামি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তার ফাঁসির রায় দেওয় হয় তবে তা কার্যকর হয়নি। বর্তমানে তিনি কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দি। তাছাড়াও ফেনীর সোনাগাজী মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামরুন্নাহার মণি ও উম্মে সুলতানা পপি, মা–বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ঐশী রহমান , ইডেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত গৃহকর্মী রীতা আক্তার, রুমা ওরফে রেশমা সহ আরও অনেকে বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন ।

তবে এই সবের মধ্যেই চর্চায় হাসিনার মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আরিফ জামিলের কথায় শেখ হাসিনার মামলা অন্য মহিলাদের মামলা থেকে আলাদা। তিনি জানান এই রায় আন্তর্জাতিক অপরাধের রায়, যেখানে আসামি নিজে পলাতক। তাই তিনি ফিরবেন নাকি ফেরানো হবে কিনা এবং এই রায় কার্যকর হবে কিনা তা নিয়েও ড. আরিফ জামিল সংশয় প্রকাশ করেছেন।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ