অশালীন পোশাক পরার অভিযোগে নরসিংদী রেল স্টেশনে হেনস্তা তরুণীকে

ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে নীতি পুলিশের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এবার অশালীন পোশাক পরার অভিযোগ তুলে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে বেধড়ক মারধর করেছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে তিনজনেই স্টেশন মাস্টারের ঘরে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই তরুণী ও তাঁর দুই বন্ধুকে উদ্ধার করে ঢাকাগামী একটি ট্রেনে তুলে দেয়। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে গিয়েছিলেন এক তরুণী। সঙ্গে ছিল দুই পুরুষ বন্ধু। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গেই তরুণীর পোশাক নিয়ে বেশ কয়েকজন কটূক্তি শুরু করে দেন। সেই দলে ছিলেন মাঝবয়সী এক মহিলা। তিনি তরুণীকে জিজ্ঞেস করেন, ‘এটা কি পোশাক পরেছো তুমি’। তরুণীও পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার তাতে কী সমস্যা হচ্ছে?’ এ নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। ততক্ষণে ওই তরুণীকে ঘিরে ধরেন আরও বেশ কয়েকজন। তরুণীকে ঘিরে ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু হয়। এমনকী তার পোশাক খুলে নেওয়ারও চেষ্টা করেন বেশ কয়েকজন। ঘিরে ধরে মারধর চলে। কোনও ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে বেঁচে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন তরুণী। এর পরে তাঁর সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর শুরু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা ও কয়েকজন যুবক ওই তরুণীকে টানা হ্যাঁচড়া করছে। আর উন্মত্তদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে তাঁর সঙ্গী এক তরুণ। নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সংবাদমাধ্যমকে বলেন, যে ঘটনা ঘটেছে তা কোনও মতেই কাঙ্খিত নয়। তদন্ত শুরু হয়েছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস