আচমকাই প্রসব যন্ত্রণা, চলন্ত ট্রেনেই শিশু সন্তানের জন্ম দিলেন মহিলা যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলন্ত ট্রেনের মধ্যে আচমকাই প্রসব বেদনা। এক্সপ্রেস ট্রেনের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের  জন্ম দিলেন মা। ঘটনাটি ঘটেছে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে। রবিবার সন্ধ্যায়  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও তালশহর এলাকার মাঝামাঝি চলন্ত ট্রেনের মধ্যে আচমকাই প্রসব বেদনা ওঠে বছর ৩০-এর জান্নাতুনের।

চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা ইকবাল মিয়ার স্ত্রী। পেশায় ব্যবসায়ী ইকবাল। স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাচ্ছিলেন তিনি। আর সেইসময় আচমকাই স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় ট্রেনের মধ্যে। এই অবস্থার কথা জানতে পেরে তড়িঘড়ি ছুটে আসে রেলওয়ের কর্মকর্তারা। তাদের সহায়তায় ওই প্রসূতিকে পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নামিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই পুরো ঘটনা প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ‘ড’ বগিতে ছিলেন ইকবাল-জান্নাতুন দম্পতি। ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন অতিক্রম করার পর জান্নাতুনের প্রসব বেদনা ওঠে। এরপরেই ওই একই বগিতে থাকা একজন মহিলা চিকিৎসকের সহায়তায় জান্নাতুন একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন। ট্রেনের কর্মকর্তারা বিষয়টি রেলওয়ের কন্ট্রোল রুমে জানালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনটি থামে। এরপরেই জান্নাতুনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা এবং শিশু দুজনেই ভাল আছে বলে জানা গিয়েছে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর