সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার সঙ্গে এবার জড়াল মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের নাম। সূত্রের খবর, তদারকি সরকারের সমালোচনা করে লেখার অপরাধে বিভুরঞ্জন সরকারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মোজাম্মেল বাবু-শ্যামল দত্তদের মতো তাঁকেও জেলে পোরার হুমকি দেন। এখানেই থামেননি, যে সংবাদমাধ্যমে বিভুরঞ্জন সরকার চাকরি করতেন সেই ‘আজকের পত্রিকার’ ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। অবিলম্বে বিভুরঞ্জনকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে পরিণতি খারাপ হবে বলেও হুমকি দিয়েছিলেন। ওই হুমকি পাওয়ার পরেই বিভুরঞ্জন সরকারকে চাকরি খুঁজে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পত্রিকার মালিক ইউ-এস বাংলা শিল্পগোষ্ঠীর কর্তারা। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পাঁচ দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা বর্ষীয়ান সাংবাদিক। চাকরি হারিয়ে বেকার হওয়ার আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নেন।

গত বৃহস্পতিবার (২১ অগস্ট) সকাল ১০টা নাগাদ অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাড়ি থেকে বেরিয়ে যান দৈনিক ‘আজকের পত্রিকা’র সিনিয়র সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার। তার পর থেকেই তাঁর খোঁজ মেলেনি। প্রায় ৩০ ঘন্টা বাদে শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের মেঘলা নদী থেকে বিভুরঞ্জনের লাশ উদ্ধার হয়। অফিসে যাওয়ার কথা বলে বেরোলেও ‘আজকের পত্রিকা’ থেকে সাতদিনের ছুটি নিয়েছিলেন তিনি। ‘আজকের পত্রিকা’র এক সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন বিভুরঞ্জন। কিন্তু পত্রিকার মালিকের তরফ থেকে কাজ খুঁজে নেওয়ার কথা বলার পরেই অথৈ জলে পড়েন ৭১ বছর বয়সী সাংবাদিক। ওই চরম অপমানের পর ঘনিষ্ঠদের কাছে কেঁদেও ফেলেছিলেন।

এদিকে, শনিবার মুন্সীগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের পরেই পরিজনদের হাতে বিভুরঞ্জনের নিথর দেহ হস্তান্তর করা হয়।  মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ মোহাম্মদ এহসানুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জনের মরদেহে হালকা পচন ধরেছিল। শরীরের বাইরে ও ভিতরে কোনও আঘাতের চিহ্ন নেই। তারপরও শরীরের কিছু অংশ যেমন- দাঁত, চুল, লিভার, কিডনি,পাকস্থলীর কিছু অংশ নিয়েছি। এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি। প্রতিবেদন আসার পরে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারব।’ দাদার মরদেহ হাতে পাওয়ার পরে কান্নাজড়িত কণ্ঠে বিভুরঞ্জনের ছোটভাই চিররঞ্জন সরকার বলেন ‘এমন করুণ পরিণতি যেন কারও না হয়।’

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার