হাদি হত্যাকাণ্ডে এবার নাম জড়াল ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ভারত বিরোধী সন্ত্রাসী শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করে দেশে জাতীয় সংসদ নির্বাচন ভেস্তে যেতে চেয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরী। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রিয়পাত্র তথা পুলিশের প্রাক্তন আইজির বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার (পিআইবি) গোয়েন্দারা। অভিযোগ উঠেছে, বিশেষ উপদেষ্টার এমন যোগ নিয়ে অবহিত ছিলেন ইউনূসও। তাই নিজের ঘনিষ্ঠের ‘অপরাধ’ ধামাচাপা দিতে তড়িঘড়ি হাদিকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পরিবারের দায়িত্ব নিয়েছেন।

গত বছরের ৫ অগস্টে সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই ধূমকেতুর গতিতে উত্থান ঘটে হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান বিন হাদির। ভারত ও আওয়ামী লীগের কট্টর বিরোধিতা করার পাশাপাশি সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রকে সফল রূপ দিতে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনও গড়ে তুলেছিলেন। ওই সংগঠনের মূল কাজ ছিল অশিক্ষিত ও ধর্মান্ধ তরুণদের মগজধোলাই করে মনে অন্ধ ভারত বিরোধিতা গেঁথে দেওয়া। গত কয়েক মাস ধরেই সেনা গোয়েন্দা সংস্থা-সহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার তরফে প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের দফতরে জমা দেওয়া রিপোর্টে বলা হয়, ‘হাদিকে খুন করে দেশে অরাজকতা তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন ভেস্তে দিতে চাইছে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামী আন্দোলন। ফলে হাদিকে নিরাপত্তা দেওয়া হোক।’ সূত্রের খবর, ওই রিপোর্ট পেয়েও হাদিকে নিরাপত্তা না দেওয়ার নির্দেশ দেন ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদা বকশ চৌধুরী। হাদিকে হত্যার বিষয়ে জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের সবুজ সঙ্কেত দেন। প্যারিস প্রবাসী স্বঘোষিত সমাজপ্রভাবী ও ভারত বিরোধী পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের সঙ্গেও এ বিষয়ে গোপনে কথা বলেন।

নির্বাচন ভেস্তে দিতে পরিকল্পনা অনুযায়ী, ভোট নির্ঘন্ট ঘোষণার পরের দিনই হামলা চালানো হয় হাদির উপরে। ছাত্রলীগের প্রাক্তন কর্মী ফয়সাল করিম মাসুদের জামিনের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে তাকে নির্বিঘ্নে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নিয়েছেন খোদা বকশ। কর্মজীবনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন জামায়াতে ঘনিষ্ঠ এই প্রাক্তন পুলিশ আধিকারিক। খালেদা জিয়ার জমানায় সিআইডির প্রধান থাকাকালীন ২০০৪ সালে শেখ হাসিনার সভায় জঙ্গিদের দিয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখেছিলেন। যে কারণে হাসিনা জমানায় জেল খাটতে হয়েছিল। পরে অবশ্য জামায়াতপন্থী এক বিচারপতির বদান্যতায় মুক্তি পেয়েছিলেন।

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের