কোটা আন্দোলনের প্রথম শহীদের পরিবারের সঙ্গে দেখা করবেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের সময়ে শেখ হাসিনা সরকারের ট্রিগার হ্যাপি পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন আবু সাঈদ। অকুতোভয় তরুণ ছাত্রটির বুক এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল পুলিশের গুলি। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবু সাঈদ। আর ওই মৃত্যু নিয়েই উত্তাল হয়েছিল বাংলাদেশ। সাঈদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল দেশের গোটা পড়ুয়া সমাজ। তরুণ ছাত্রের বুকের রক্তের উপর দিয়ে হেঁটেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মুহাম্মদ ইউনূস। আর পড়ে পাওয়া চৌদ্দ আনার মতো দেশের অবৈধ ও অনির্বাচিত সরকারের প্রধান পদে বসার জন্য কৃতজ্ঞতা জানাতে আগামিকাল শনিবার রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। রংপুরে সাঈদের বাবা-মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রংপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও রংপুরে যাচ্ছেন। সূত্রের খবর, নিহত আবু সাঈদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত পয়লা জুলাই থেকে বাংলাদেশের রাজপথে নেমেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওই বিক্ষোভের জেরে উত্তাল   হয়ে ওঠে বাংলাদেশ। আন্দোলন দমাতে চরম পন্থা বেছে নেয় শেখ হাসিনা সরকার। পুলিশের পাশাপাশি লেলিয়ে দেওয়া হয় ছাত্রলীগ ও যুব লীগের সশস্ত্র ক্যাডারদের। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্র লীগের ক্যাডারদের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবু সাঈদ। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন মুজিব কন্যা।   

 

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল