ঘাটালে ফুরফুরে মেজাজে ঘুরলেন দেব, বিক্ষোভের মুখে পড়ে রণংদেহী হিরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শেষ হতে না হতেই কেশপুরে পুনঃনির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি  তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করে  জানিয়েছেন, ‘এখানে ভোট হয়নি। পাগলু ডান্স হয়েছে। আগুন জ্বালিয়ে তারা পাগলু ডান্স করেছে।‘

শনিবার ষষ্ঠ দফায় রাজ্যের বাকি সাত আসনের সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রেও ভোট নেওয়া হয়েছে। কিন্তু দিনের শুরু থেকেই কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল সংসদে যাওয়ার স্বপ্ন দেখা বাংলা সিনেমার ‘সুপার ফ্লপ’ নায়ক তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। একাধিক জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। মেজাজ হারিয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ভোটের শেষ লগ্নে আচমকাই কেশপুরে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি। পছন্দের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধ্বস্ত বিজেপি প্রার্থী খানিকটা ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এটা পশ্চিমবঙ্গ বলে মনে হচ্ছে? এটা আফগানিস্তান না পাকিস্তান?  ওঁরা জানে এইভাবে ভোট করতে না পারলে জিততে পারবে না।’

তবে হিরণ মেজাজ হারালেও সারা দিন ঠাণ্ডা মাথায় নিজের সংসদীয় কেন্দ্রে ঘুরে বেড়িয়েছেন ঘাটালের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব।  সকালেই বাইকে চেপে  একের পর এক বুথে ঘুরে বেড়ান। কখনও তাঁকে দেখা গিয়েছে প্রবীণ নাগরিকদের আশীর্বাদ নিতে আবার কখন তরুণী ভোটারদের আবদার মিটিয়ে তাদের সঙ্গে নিজস্বী তুলেছেন। কখনও রাস্তার পাশে বাড়ির বারান্দায় ঠাকুরমার কোলে দাঁড়িয়ে থাকা এক রত্তি খুদেকে আদর করেছেন। উদ্বেগ আর উ‍ৎকণ্ঠার লেশমাত্র ছিল না তারকা-সাংসদের চোখে মুখে।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের