ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি। হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে ঝাড়গ্রাম শহরে বর্নাঢ্য মিছিল করে আজ নমিনেশন জমা করলো কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী সিপিএমের সোনামণি টুডু(Sonamuni Tudu)। দিদি, মোদী কারো সাথেই ঝাড়গ্রামের মানুষ নেই।জঙ্গলমহলের মহিলারা হাজার টাকা চায়না সম্মান চায়। মানুষ চাকরি চায়। যার কোনোটাই নেই। আর মোদী টাকা দিয়ে সব কিনতে চাইছে। তাই একসময় যে সমস্ত মানুষ বিজেপি তে গেছিলো তারা আবার সিপিএমে ফিরে এসেছে। তার প্রমান শনিবার সকালের মিছিল। বক্তব্য প্রার্থী সোনামনি টুডুর।

জঙ্গলমহলে(Jangalmahal) এবার বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ এর মুখে ফেলেছে সিপিএম। কারন গত লোকসভা ভোটে বামেদের ভোট রামে যাওয়া এবং তৃনমূলের প্রার্থীর কিছু ভুল সিদ্ধান্তের দরুন ঝাড়গ্রাম আসন হাতছাড়া হয়। যদিও তৃনমূল এবার সেই ভুল করেনি। শুক্রবার ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত প্রার্থী সহ সমস্ত বিধায়কদের একসাথে নিয়ে ঝাড়গ্রাম শহরে মিছিল করে ঐক্যের বার্তা দিয়ে ঝাড়গ্রামবাসীকে সিট টা নিশ্চিত করেছেন বলে বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক দের।

এবার সিপিএমের ভোট ব্যাঙ্কের ঘর বাপসির ফলে বহু বছর পর, ফের লালঝাণ্ডা নিয়ে এক সাথে এত লোক কে দেখা গেলো শহর দাপাতে। বিজেপির নমিনেশনে(Nomination), শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) উপস্থিতি তেও মেরে কেটে ৬০০ /৭০০ লোক হয়েছিলো। সেখানে শনিবার সিপিএমের মিছিল যে বিজেপি কে অস্বস্তিতে ফেলছে সেটা বলাই যায়। ভোট শতাংশ বাড়িয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে আসাটাও কোনো অস্বাভাবিক নয় বলে মন্তব্য সাধারন মানুষের। কি হয় সেই অপেক্ষায় থাকতে হবে ৪ঠা জুন পর্যন্ত।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা