প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আক্রান্ত হন বলে অভিযোগ। ভোটের ৪ দিন পর বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ আক্রান্ত বিজেপি প্রার্থী বিরুদ্ধেই দায়ের করল এফআইআর(FIR)।মানিক পাঠান নামে এক যুবক ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নামে গড়বেতা থানা এফআইআর দায়ের করেন। তার অভিযোগ সে এবং তার দিদি ভোট দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময়ে প্রনত টুডু (Pranath Tudu)ও তার লোকজন তার দিদিকে নিয়ে কটুক্তি করে এবং মারধর করে, সেই মর্মে তিনি গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গত ২৫ শে মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় আক্রান্ত হন ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু। থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি দুষ্কৃতিদের বিরুদ্ধে।তবে এবার ঘুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশন পুলিশের। খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলার রজু করল গড়বেতা থানা(Garbeta P.S.)। মানিক পাঠান নামে এক যুবক ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নামে গড়বেতা থানা এফআইআর দায়ের করেন। তার অভিযোগ সে এবং তার দিদি ভোট দিয়ে বাড়ি ফিরছিল।

সেই সময়ে প্রনথ টুডু ও তার লোকজন তার দিদিকে নিয়ে কটুক্তি করে এবং মারধর করে, সেই মর্মে তিনি গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। এই ঘটনা যে কেন্দ্র করে নতুন করে জঙ্গলমহলে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনে বিজেপি প্রার্থী ও তার দেহরক্ষীকে থানায় ডেকে জেরা করা হতে পারে।

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের