ঘাটালে প্রচারে যেতে কাঞ্চনকে অনুরোধ দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের আপত্তির কারণে নিজের গাড়ি থেকে দলীয় বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছিল। শ্রীরামপুরের সাংসদের আচরণ নিয়ে তৃণমূলের অন্দরেই জোর সমালোচনা শুরু হয়েছিল। ওই ঘটনার পরে অস্বস্তি এড়াতে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন কাঞ্চন। এবার সতীর্থ অভিনেতা-বিধায়ককে নিজের প্রচারে আমন্ত্রণ জানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন ঘাটালের সাংসদ। পান্ডুয়া কলবাজার থেকে শুরু হয় রোড-শো। জিটি রোড ধরে মুকুল সিনেমাতলা, কালনা মোড়, তেলিপাড়া, হাসপাতাল রোড হয়ে কাকলি সিনেমা হল পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রায় তিন কিলোমিটার রাস্তা ধরে চলে ওই রোড শোয়ে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া,পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রেরা। প্রিয় নায়ককে এক পলক দেখার জন্য রাস্তার দুধারে জনসুনামি আছড়ে পড়েছিল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন দেব। সম্প্রতি কাঞ্চন মল্লিকের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার নিয়ে শুরু হওয়া বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি ঘাটালের সাংসদ তথা বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক। তবে জানিয়েছেন, ঘাটালে কাঞ্চন মল্লিককে প্রচারে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি চাই, কাঞ্চনদা আমার হয়ে প্রচার করুক। তাহলে ঘাটালে আমার ভোট বাড়বে। আমি কাঞ্চনদাকে ফোন করে প্রচারে আসার অনুরোধ করেছি। উনি ৩০ তারিখ আমাকে সময় দিয়েছেন।’

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, পুজো দিলেন শুভেন্দু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে