গন্তব্য নয়, পথই আকর্ষণ রেলভ্রমণে মুগ্ধ করবে বিশ্বের এই  ১০টি সেরা দেশ

Share:

 

নিজস্ব প্রতিনিধি ভ্রমণ মানেই এখন আর শুধু দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া নয়, বরং পথের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাও সমান আর্কষনীয় । আর সেই অভিজ্ঞতাকে সবচেয়ে কাছ থেকে ছুঁয়ে দেখার অন্যতম সেরা উপায় ট্রেন ভ্রমণ। পাহাড়, নদী, সবুজ উপত্যকা, বরফঢাকা শিখর কিংবা শহরের বুক চিরে ছুটে চলা রেললাইন ট্রেনের জানলা যেন এখানে পৃথিবীকে দেখার এক অন্য ফ্রেম। বিশ্বের এমন অনেক দেশ রয়েছে, যেগুলোকে সত্যিকারের অনুভব করতে হলে বিমানে নয়, চড়তে হবে ট্রেনে।

সুইজারল্যান্ড ও জাপান

আল্পস পর্বতমালার বুক চিরে চলা সুইজারল্যান্ডের  এই ট্রেনযাএা যেন চলন্ত পোস্টকার্ড। একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে সবুজ চারণভূমি আর নীল হ্রদ প্রতিটি বাঁকেই নতুন দৃশ্য। জাপানেরও  নাম রয়েছে   এই তালিকায়। সময়নিষ্ঠতা, প্রযুক্তির  অনন্য মিশেলে এই দেশের  বুলেট ট্রেন শুধু পরিবহণ নয়, এক অনন্য অভিজ্ঞতা।  টোকিও থেকে ওসাকা কিংবা কিয়োটো অল্প সময়ের মধ্যেই বদলে যায় শহর, বদলে যায় দৃশ্যপট, কিন্তু অভিজ্ঞতা থেকে যায় স্মরণীয়।

জার্মানি ও ফ্রান্স

ইউরোপের হৃদয়ে থাকা জার্মানি ও ফ্রান্স-ও ট্রেন ভ্রমণের জন্য দারুণ জনপ্রিয়। আধুনিক রেল নেটওয়ার্ক, শহর থেকে শহরে দ্রুত সংযোগ এবং পথের মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে এই দেশগুলোয় রেলপথে ঘোরা সবচেয়ে আরামদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা।

নরওয়ে কানাডা

প্রকৃতির রঙে মোড়া নরওয়ের ফিয়র্ড, পাহাড় আর হিমবাহের পাশ দিয়ে ছুটে চলা ট্রেনযাত্রা যেন সিনেমার দৃশ্য। একইভাবে কানাডার বিস্তীর্ণ বনভূমি, হ্রদ আর রকি পর্বতমালার সৌন্দর্য রেলপথে দেখার অভিজ্ঞতা অন্য মাত্রা এনে দেয় ভ্রমণে।

ভারত

শুধু পশ্চিমের দেশই নয়,  ভারতও  ট্রেন ভ্রমণের জন্য অনন্য। হিমালয়ের পাদদেশ থেকে মরুভূমি, সমুদ্রতট থেকে সবুজ অরণ্য এক দেশেই এত বৈচিত্র্য খুব কম জায়গায় দেখা যায়। ভারতীয় রেলের দীর্ঘ যাত্রাপথ যেন সংস্কৃতি, খাবার, ভাষা আর জীবনের এক চলন্ত প্রেক্ষাপট ।

স্পেন

রৌদ্রোজ্জ্বল উপকূল, ঐতিহ্যবাহী শহর আর আধুনিক হাই-স্পিড ট্রেন স্পেনের সফরকে করে তোলে প্রাণবন্ত।

ইতালি

পাহাড়ি গ্রাম, দ্রাক্ষাক্ষেত্র, সমুদ্রতীর আর ইতিহাসের শহর ইতালির  রূপপট  ট্রেন ভ্রমণেই সবচেয়ে সুন্দরভাবে ধরা পড়ে।

অস্ট্রেলিয়া

দীর্ঘ রেলপথ, বিস্তীর্ণ প্রান্তর, উপকূলীয় সৌন্দর্য আর অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় প্রকৃতি এক অনন্য অভিজ্ঞতা দেয়।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের