১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হল Honor। সংস্থাটি তাদের নতুন Honor X80 Pro Max  লঞ্চ করেছে। যার সবচেয়ে বড় আকর্ষণ ১০,০০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে এবং বিশাল ১১,০০০mAh ব্যাটারি। এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল স্মার্টফোন ডিসপ্লের মডেলগুলির মধ্যে একটি বলে দাবি করা হয়েছে। Honor X80 Pro Max-এ রয়েছে ৬.৮ ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সংস্থার দাবি, এর পিক ব্রাইটনেস ১০,০০০ নিটস পর্যন্ত পৌঁছতে পারে। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সর্বোচ্চ উজ্জ্বলতা শুধুমাত্র নির্দিষ্ট HDR কনটেন্ট প্রদর্শনের সময় ব্যবহার করা হবে, দৈনন্দিন ব্যবহারে হাই ব্রাইটনেস মোড প্রায় ২,০০০ নিটসের কাছাকাছি থাকবে। অপারেটিং সিস্টেম নতুন Hummingbird আর্কিটেকচার 2.0 এর মাধ্যমে অপ্টিমাইজ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম 30,000 টাকার মধ্যে থাকবে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট  যা Adreno 810 GPU, 12 জিবি র‍্যাম, এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিনে চলবে। মিড রেঞ্জের এই নতুন ফোনে IP68 + IP69 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং এবং SGS এর গোল্ড লেবেল ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। Honor X80 Pro Max মডেলে 27W রিভার্স চার্জিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, NFC, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।  ক্যামেরা বিভাগে f/1.88 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এই নতুন ফোনের সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি 11,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 90 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। বর্তমানে মূলধারার স্মার্টফোনগুলির মধ্যে এটি অন্যতম বৃহত্তম ব্যাটারি বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে রয়েছে ৯০W ফাস্ট চার্জিং এবং ২৭W রিভার্স চার্জিং সাপোর্ট।

চিনে একাধিক ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে ফোনের দাম 1,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ এছাড়াও, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটি মডেল রয়েছে ।এই হ্যান্ডসেটটি ভাইব্রান্ট অরেঞ্জ, লাইটনিং রেড, মুনলাইট হোয়াইট, এবং মিস্টিক ব্ল্যাক রংয়ে পাওয়া যাচ্ছে। ফোনটিতে উন্নত ড্রপ প্রোটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি SGS-এর ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে। চিনে ইতিমধ্যেই Honor X80 Pro Max উন্মোচিত হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে বা ভারতে ফোনটি কবে আসবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ