একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিঙাড়া, পকোড়া, কাবাব, দোসা বা মোমো, যে খাবারই হোক না কেন, তার সঙ্গে এক চামচ ঘন, মসৃণ চাটনি থাকলে স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। বাঙালির পরিচিত মিষ্টি চাটনির থেকে এই ধরনের চাটনি একেবারেই আলাদা। এগুলি তৈরি করতে লাগে হাতে গোনা কয়েকটি উপকরণ, আর সময়ও লাগে মাত্র কয়েক মিনিট। বাড়ির ব্লেন্ডারেই অনায়াসে তৈরি করে নেওয়া যায় এই পাঁচ ধরনের জনপ্রিয় চাটনি।

● ধনেপাতার চাটনি

ধনেপাতা ১ কাপ, ২-৩টি কাঁচালঙ্কা, ৩-৪ কোয়া রসুন, ১ টেবিলচামচ লেবুর রস, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো অল্প জল। এই সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। প্রয়োজন অনুযায়ী অল্প জল দিন। ঘন রাখলে স্বাদ আরও ভালো হবে। সিঙাড়া, পকোড়া, স্যান্ডউইচ, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে এই চাটনি খেতে পারেন।

● পুদিনার চাটনি

১ কাপ পুদিনা পাতা, আধ কাপ ধনেপাতা, ১ ইঞ্চি আদা, ২টি কাঁচালঙ্কা, ১ টেবিলচামচ লেবুর রস, স্বাদমতো লবণ, ৩-৪ টেবিলচামচ টক দই । এই সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিন। রেস্তরাঁর মতো ঘন ও ক্রিমি স্বাদ চাইলে শেষে টক দই মিশিয়ে আবার একবার ব্লেন্ড করুন। কাবাব, টিক্কা, মোমো, গ্রিল চিকেনের সঙ্গে এই চাটনি খেতে পারেন।

● টমেটোর চাটনি

৩টি পাকা টমেটো, ৪ কোয়া রসুন, ২টি শুকনো লঙ্কা, ১ টেবিলচামচ গুড়, স্বাদমতো লবণ, আধ চা-চামচ সরষে দানা, কয়েকটি কারিপাতা, ১ চা-চামচ তেল। টমেটো, রসুন ও শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে হালকা ভেজে ঠান্ডা করুন। এরপর গুড় ও লবণ দিয়ে ব্লেন্ড করুন। আলাদা করে তেলে সরষে দানা ও কারিপাতার ফোড়ন দিয়ে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে নিন। আলুর পকোড়া, সিঙাড়া, কাটলেটের সঙ্গে এই চাটনি খেতে পারেন।

● নারকেলের চাটনি

১ কাপ কোরানো নারকেল, ২ টেবিলচামচ ভাজা চানা ডাল, ২টি কাঁচালঙ্কা, ১ ইঞ্চি আদা, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো জল, আধ চা-চামচ সরষে দানা, কয়েকটি কারিপাতা, ১ চা-চামচ তেল। নারকেল, চানা ডাল, আদা, কাঁচালঙ্কা, লবণ ও অল্প জল দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। অন্যদিকে তেলে সরষে দানা ও কারিপাতার ফোড়ন দিয়ে সেই ফোড়ন চাটনির উপর ঢেলে ভালো করে মিশিয়ে নিন। ইডলি, দোসা, বড়া, উত্তপমার সঙ্গে এই চাটনি খেতে পারেন।

● কাঠবাদামের চাটনি

আধ কাপ কাঠবাদাম, ৩ কোয়া রসুন, ২টি শুকনো লঙ্কা, ১ টেবিলচামচ তেঁতুলের নির্যাস, স্বাদমতো লবণ, ১ চা-চামচ চিনি ।কাঠবাদাম, রসুন ও শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে তেঁতুলের নির্যাস, লবণ এবং চাইলে সামান্য চিনি দিয়ে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। ডালবড়া, ভাজাভুজি কিংবা গরম ভাতের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে এই চাটনি দিয়ে খেতে পারেন।

একঘেয়ে সসের বদলে এবার বাড়িতেই তৈরি করে ফেলুন এই পাঁচ ধরনের চাটনি। অল্প উপকরণে, কম সময়ে তৈরি এই রেসিপিগুলি যে কোনও জলখাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের