৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজেট স্মার্টফোনের বাজারে নতুন দুই মডেল আনছে Samsung। ভারতে স্মার্টফোনের বাজারে Galaxy M08 এবং Galaxy F08 ফোন দুটি লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার টেলিকম সংস্থা। বড় ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট-এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন ফোন দু’টিতে। তবে এখনও ফোন দুটির দাম এবং বিক্রির নির্দিষ্ট তারিখ জানায়নি Samsung।

দাম ও ফিচার

Galaxy M08 এবং Galaxy F08 দুই ফোনেই রয়েছে ৬০০০mAh-এর বড় ব্যাটারি। সঙ্গে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে চান এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ব্যাটারি সেটআপ করা হয়েছে। ফোনে USB Type-C পোর্টের পাশাপাশি ৩.৫mm হেডফোন জ্যাকও রয়েছে। ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। Galaxy M08 এবং F08-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ২MP সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮MP ক্যামেরা। দুই ফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। স্ক্রিনের রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল এবং সর্বোচ্চ ৯০Hz রিফ্রেশ রেট রয়েছে। ফোন দুটির ওজন প্রায় ১৯৭ গ্রাম এবং পুরুত্ব ৮ মিমি। ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষার জন্য রয়েছে IP64 রেটিং। পারফরম্যান্সের জন্য Galaxy M08 ও F08-এ MediaTek Helio G99+ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোন দু’টি ৪GB RAM এবং ৬৪GB স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।

বাজারে কবে মিলবে?

ভারতীয় বাজারের জন্য Galaxy M08 এবং Galaxy F08-এর দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি Samsung। দুটি ফোনই ৪GB RAM ও ৬৪GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসছে। Galaxy M08 সিলভার এবং Galaxy F08 ডার্ক ব্লু রংয়ে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আপাতত Samsung-এর ওয়েবসাইটে ফোন দু’টিকে ‘Coming Soon’ হিসেবে দেখানো হয়েছে। সব মিলিয়ে, ৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা এবং Android 17-এর মতো ফিচার নিয়ে Samsung-এর নতুন Galaxy M08 ও F08 বাজেট সেগমেন্টে এসেছে। তবে ফোন দুটির আসল দাম এবং বিক্রির তারিখ জানার জন্য Samsung-এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী