7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আকর্ষণীয় ফিচারে ঠাসা Motorola Edge 70 Fusion স্মার্টফোনটির দাম সরাসরি ৩,০০০ টাকা কমানো হয়েছে। সংস্থার মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি এখন আগের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে কেনা যাচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং এক্সচেঞ্জ অফার ব্যবহার করে ক্রেতারা এই ফোনটিতে আরও অতিরিক্ত ছাড়ের সুবিধা পেয়ে যাবেন।

ফিচার ও ডিজাইন

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫K কোয়াড-কার্ভড ওএলইডি ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং দেওয়া হয়েছে। শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 7s Gen 4 অক্টা-কোর চিপসেট। এটি ৮ জিবি ও ১২ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার আছে।

কী সুবিধা মিলবে? 

ছবি তোলার জন্য এর ব্যাক প্যানেলে রয়েছে ওআইএস সাপোর্টেড ৫০ মেগাপিক্সেলের Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। পাশাপাশি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই ফোনের অন্যতম বড় ইউএসপি (USP) হল এর দীর্ঘস্থায়ী ৭,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা এক চার্জে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে ৬৮ ওয়াটের টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট