দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রকৃতি বৈচিত্র্যের অন্যতম বড় আকর্ষণ হল ম্যানগ্রোভ অরণ্য। উপকূলবর্তী এই বনভূমিগুলি শুধু পরিবেশ রক্ষাতেই গুরুত্বপূর্ণ নয়, একই সঙ্গে ভ্রমণপ্রেমীদের জন্যও এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। সুন্দরবনের নাম অনেকেই জানেন, তবে ভারতের বিভিন্ন প্রান্তে এমন অনেক কম পরিচিত ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে যেগুলি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। শান্ত নদীপথ, কুয়াশা ঢাকা জলাভূমি, বিরল পাখি, কুমির, সবুজে মোড়া দ্বীপ আর নৌকাভ্রমণের অভিজ্ঞতা সব মিলিয়ে এই জায়গাগুলি প্রকৃতিপ্রেমীদের কাছে যেন এক স্বপ্নের দুনিয়া। যারা ভিড় এড়িয়ে অফবিট ট্রাভেল পছন্দ করেন, তাদের জন্য এই ম্যানগ্রোভ হতে পারে নিখুঁত গন্তব্য।

ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, ওড়িশা

ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় অবস্থিত ভিতরকনিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এই অঞ্চল মূলত বিশাল লবণজলীয় কুমিরের জন্য বিখ্যাত। নদী, খাঁড়ি ও সবুজ বনভূমির মিশেলে এই জায়গাটি যেন এক জীবন্ত বন্যপ্রাণ অভয়ারণ্য। এখানে গেলে নৌকাভ্রমণের মাধ্যমে কাছ থেকে প্রকৃতিকে অনুভব করা যায়। শীতকালে বহু পরিযায়ী পাখিও এখানে দেখা যায়।

কীভাবে যাবেন?

নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর। সেখান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে গাড়িতে পৌঁছানো যায়। রাজনগর থেকে বোটে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হয়।

কোথায় থাকবেন ?

এখানে ইকো রিসোর্ট ও ফরেস্ট লজ পাওয়া যায়। Dangmal ও Khola অঞ্চলে পর্যটকদের জন্য বেশ কিছু রিসর্ট রয়েছে।

কি খাবেন ?

চিংড়ি, কাঁকড়া কারি, মাছের ঝোল এবং ওড়িয়া স্টাইল সিফুড এখানে বিশেষ জনপ্রিয়।

আনুমানিক বাজেট:

দু’দিনের ট্রিপে জনপ্রতি খরচ হতে পারে ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা।

পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট, তামিলনাড়ু

তামিলনাড়ুর চিদম্বরমের কাছে অবস্থিত পিচাভারাম ভারতের অন্যতম সুন্দর ম্যানগ্রোভ অঞ্চল। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলগুলির মধ্যেও একটি। সরু জলপথের মধ্যে দিয়ে ছোট নৌকায় ভ্রমণ এখানে সবচেয়ে বড় আকর্ষণ। ২০০৪ সালের সুনামির সময় এই বনভূমি উপকূলবর্তী অঞ্চলকে অনেকটাই রক্ষা করেছিল।

কীভাবে যাবেন?

চেন্নাই থেকে সড়কপথে প্রায় ৫ ঘণ্টার দূরত্ব। নিকটতম রেলস্টেশন চিদম্বরম।

কোথায় থাকবেন ?

চিদম্বরম শহরে বিভিন্ন বাজেট ও মাঝারি মানের হোটেল পাওয়া যায়। পর্যটকদের জন্য রিসর্ট রয়েছে।

কি খাবেন ?

দক্ষিণ ভারতীয় থালি, ডোসা, ফিল্টার কফি এবং চেট্টিনাড চিকেন এখানে জনপ্রিয়।

আনুমানিক বাজেট

জনপ্রতি ৬,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে ভ্রমণ সম্পন্ন করা যায়।

চোরাও আইল্যান্ড, গোয়া

গোয়ার ব্যস্ত সমুদ্রসৈকতের বাইরেও যে শান্ত প্রকৃতির এক অন্যরকম জগৎ রয়েছে, তার অন্যতম উদাহরণ চোরাও দ্বীপ। এখানে অবস্থিত বিখ্যাত সলিম আলি বার্ড স্যাংচুয়ারি। ম্যানগ্রোভ বন ও পাখির সমাহারে এই দ্বীপ প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

কীভাবে যাবেন?

পানাজি থেকে ফেরির মাধ্যমে খুব সহজেই চোরাও দ্বীপে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন ?

গোয়ার বিভিন্ন বুটিক হোটেল, রিসর্ট ও হোমস্টে পর্যটকদের জন্য পাওয়া যায়। 

কি খাবেন ?

গোয়ান ফিশ কারি, প্রন বালচাও, বেবিঙ্কা এবং সিফুড প্ল্যাটার অবশ্যই চেখে দেখতে পারেন।

আনুমানিক বাজেট:

দু’দিনের ট্রিপে খরচ হতে পারে ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা।

কচ্ছের রন ,মেরিন ন্যাশনাল পার্ক, গুজরাত

গুজরাটের জামনগর উপকূলে অবস্থিত এই ম্যানগ্রোভ অঞ্চল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লেমিংগোসহ বহু বিরল পাখি এখানে দেখা যায়। সমুদ্রের ধারে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন এবং নোনা বাতাস মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে।

কীভাবে যাবেন?

নিকটতম শহর জামনগর। বিমান, ট্রেন ও সড়কপথে সহজেই পৌঁছানো যায়।

কোথায় থাকবেন ?

জামনগরে বিভিন্ন ধরনের হোটেল ও রিসর্ট রয়েছে।

কি খাবেন?

গুজরাতি থালি, ঢোকলা, থেপলা ও কাঁঠিয়াওয়াড়ি খাবার খুবই জনপ্রিয়।

আনুমানিক বাজেট:

৮,০০০ থেকে ১৪,০০০ টাকার মধ্যে ভ্রমণ করা সম্ভব।

কোরিঙ্গা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, অন্ধ্রপ্রদেশ

গোদাবরী ব-দ্বীপের কাছে অবস্থিত কোরিঙ্গা ভারতের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অঞ্চলগুলির মধ্যে একটি। এখানে অসংখ্য বিরল পাখি, কাঁকড়া, কচ্ছপ ও সরীসৃপের বাস। কাঠের বোর্ডওয়াক এবং নৌকাভ্রমণ এই অঞ্চলের প্রধান আকর্ষণ।

কীভাবে যাবেন?

কাঁকিনাড়া থেকে খুব সহজেই গাড়িতে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন?

কাঁকিনাড়ায় বিভিন্ন হোটেল ও বিজনেস রিসর্ট পাওয়া যায়।

কী খাবেন ?

অন্ধ্র স্টাইল মশলাদার ফিশ কারি, বিরিয়ানি ও সিফুড জনপ্রিয়।

আনুমানিক বাজেট:

৭,০০০ থেকে ১৩,০০০ টাকার মধ্যে ভ্রমণ করা যায়।

মুথুপেট ম্যানগ্রোভ ফরেস্ট, তামিলনাড়ু

তামিলনাড়ুর এই শান্ত ম্যানগ্রোভ অঞ্চল মূলত ব্যাকওয়াটার, ফ্লেমিংগো এবং পরিযায়ী পাখির জন্য পরিচিত। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা নির্জন সময় কাটাতে চাইলে এটি আদর্শ গন্তব্য।

কীভাবে যাবেন?

থাঞ্জাভুর বা তিরুচিরাপল্লি থেকে সড়কপথে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন?

ওয়েলমার্ক রিসর্ট (Wellmark Resorts), মুথুপেট দারগা, বেদারণ্যম রোড

হোটেল স্টার রেসিডেন্সি (Hotel Star Residency), মুথুপেট বাস স্ট্যান্ড

কি খাবেন ?

ইডলি, দোসা, সম্বর এবং নারকেলভিত্তিক সিফুড পদ এখানে জনপ্রিয়।

আনুমানিক বাজেট:

৬,০০০ থেকে ১১,০০০ টাকার মধ্যে ট্রিপ সম্পন্ন করা সম্ভব।

ভেম্বানাদ লেক, কেরল

কেরলের বিখ্যাত ব্যাকওয়াটার অঞ্চলের অন্যতম বড় আকর্ষণ ভেম্বানাদ লেক। ম্যানগ্রোভ বন, শান্ত জলপথ এবং হাউসবোট ভ্রমণের অভিজ্ঞতা এই জায়গাটিকে বিশেষ করে তোলে। সূর্যাস্তের সময় নৌকাভ্রমণ এখানে অসাধারণ লাগে।

কীভাবে যাবেন ?

নিকটতম বিমানবন্দর কোচি। আলাপ্পুঝা ও কুমারাকম প্রধান পর্যটন কেন্দ্র।

কোথায় থাকবেন ?

হাউসবোট, লাক্সারি রিসর্ট ও ব্যাকওয়াটার ভিলা এখানে প্রচুর রয়েছে।

কি খাবেন?

কেরালা ফিশ কারি, আপ্পাম, প্রন ফ্রাই, নারকেলভিত্তিক খাবার অবশ্যই ট্রাই করা উচিত।

আনুমানিক বাজেট:

১২,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের সবচেয়ে সুন্দর ও অক্ষত ম্যানগ্রোভ অঞ্চলের মধ্যে আন্দামান অন্যতম। বারাটাং দ্বীপের ম্যানগ্রোভ বোট রাইড, লাইমস্টোন কেভ এবং স্বচ্ছ জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। এখানে প্রকৃতি যেন একেবারে অন্য রূপে ধরা দেয়।

কীভাবে যাবেন?

কলকাতা, চেন্নাই ও দিল্লি থেকে পোর্ট ব্লেয়ারে সরাসরি বিমান পরিষেবা রয়েছে।

কোথায় থাকবেন ?

পোর্ট ব্লেয়ার ও হ্যাভলক দ্বীপে বাজেট হোটেল থেকে লাক্সারি রিসর্ট-সবই পাওয়া যায়।

কি খাবেন?

গ্রিলড ফিশ, লবস্টার, নারকেলভিত্তিক সিফুড পদ অত্যন্ত জনপ্রিয়।

আনুমানিক বাজেট:

২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

ভারতের এই কম পরিচিত ম্যানগ্রোভ অরণ্যগুলি শুধু ভ্রমণের গন্তব্য নয়, প্রকৃতি ও পরিবেশকে নতুনভাবে অনুভব করারও এক দুর্দান্ত সুযোগ। শান্ত জলপথ, ঘন সবুজ বন, বিরল পাখি ও সামুদ্রিক জীবনের সঙ্গে সময় কাটানো মানেই এক অন্যরকম অভিজ্ঞতা। যারা প্রকৃতির কাছাকাছি যেতে চান, অফবিট লোকেশন ঘুরতে ভালবাসেন এবং পরিবেশবান্ধব পর্যটনের স্বাদ নিতে চান, তাদের জন্য এই ম্যানগ্রোভ বনগুলি হতে পারে আগামী ছুটির সেরা গন্তব্য।

মায়াপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার