৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে ব্যাটারি ব্যাকআপের নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে OnePlus। সংস্থার আসন্ন OnePlus Turbo 6X এবং Turbo 6X Pro স্মার্টফোন সিরিজের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, OnePlus Turbo 6X Pro-তে থাকবে বিশাল শক্তিশালী  ৮,০০০mAh ব্যাটারি। চিনে আগামিকাল বুধবার (১০ জুন) OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে সংস্থার টিজার থেকে জানা গিয়েছে, Turbo 6X Pro-তে থাকবে ১.৫কে রেজোলিউশনের Samsung AMOLED ডিসপ্লে। এই  সংস্থা দাবি করছে, এই ফোনে উন্নত আউটডোর ভিজিবিলিটি প্রদান করার ফলে উজ্জল সূর্যের আলোতেও স্ক্রিনের কনটেন্ট তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাবে। এছাড়াও, এতে ফুল ব্রাইটনেস ডিসি ডিমিং ফিচার থাকবে, যা ফ্লিকার কমিয়ে আরামদায়ক দেখার অভিজ্ঞতা দিতে পারবে। এছাড়াও ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিংসহ আসবে, যা জল ও ধুলোর বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করবে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 7400 Super চিপসেট। সফ্টওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 16-ভিত্তিক ColorOS 16 অপারেটিং সিস্টেম থাকবে। চরম তাপমাত্রা, আর্দ্রতা, আকস্মিক পতন, ও আঘাত সহ্য করতে সক্ষম ওয়ানপ্লাসের আসন্ন ফোনের 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকবে। পাশাপাশি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে।অন্যদিকে, স্ট্যান্ডার্ড OnePlus Turbo 6X-এ থাকবে ৭,০০০mAh ব্যাটারি, ১৪৪Hz রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে এবং MediaTek Dimensity 7300 Super প্রসেসর। দীর্ঘ ব্যাটারি লাইফ এবং মসৃণ পারফরম্যান্সের উপর বিশেষ জোর দিয়েছে OnePlus।

ক্যামেরার দিক থেকে Turbo 6X Pro-তে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরের সঙ্গে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়া সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।প্রাথমিকভাবে এই সিরিজটি চিনের বাজারে লঞ্চ হবে। ওয়ানপ্লাসের নতুন সিরিজ চিনে 1,500 RMB প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 21,200 টাকার সমান। যদিও ভারতীয় বাজারে কবে আসবে সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিশাল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ডিসপ্লের সমন্বয়ে OnePlus Turbo 6X Pro ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি