একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের বা রাতের একঘেয়ে খাবার থেকে মুক্তি পেতে বাড়িতেই চটজলদি বানিয়ে নিতে পারেন জিভে জল আনা ‘তাওয়া মটর পোলাও’। মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট স্টাইল তাওয়া পোলাওয়ের এই ঘরোয়া ফিউশন রেসিপিটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর।

উপকরণ

২ কাপ বাসমতী চালের ভাত, ১/২ কাপ সবুজ মটরশুঁটি, ১/৪ কাপ ক্যাপসিকাম কুচি, ১টি বড় সাইজের টমেটো কুচি, ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচামরিচ কুচি, ১ টেবিল চামচ তেল, ১.৫ চা চামচ পাও ভাজি মশলা, ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ লেবুর রস, সাজানোর জন্য ধনেপাতা কুচি ও স্বাদমতো  নুন।

পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে মাখন ও তেল একসাথে গরম করুন। তেল-মাখন গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভাজুন। এবার আদা-রসুন বাটা ও কাঁচামরিচ কুচি দিয়ে ১ মিনিট নাড়ুন, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর টমেটো কুচি ও সামান্য নুন দিয়ে ঢাকা দিন। টমেটো নরম হলে পাও ভাজি মশলা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিন, যাতে মশলা পুড়ে না যায়। এরপর ক্যাপসিকাম কুচি ও সেদ্ধ মটরশুঁটি দিয়ে মশলার সাথে মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে রান্না করে রাখা ঠান্ডা বাসমতী চালের ভাত তাওয়ায় ঢেলে দিন। মশলার সাথে ভাত ভালভাবে মিশে গেলে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে রাখুন। সবশেষে ওপর থেকে লেবুর রস এবং কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যস, তৈরি আপনার গরম গরম স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’!

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী