রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের জলখাবারে রোজ রুটি, পরোটা কিংবা লুচি খেতে একঘেয়েমি লাগতেই পারে। আবার এমন কিছু খাবারও চাই, যা তৈরি করতে বেশি সময় বা ঝামেলা নেই। সেই জায়গায় হতে পারে আলু সেমাই। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। সেমাইয়ের সঙ্গে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হালকা মশলার মেলবন্ধনে তৈরি হয় দারুণ স্বাদের এই জলখাবার। চাইলে এর সঙ্গে বাদাম ও চানা ডাল যোগ করে স্বাদ ও মচমচে ভাব আরও বাড়ানো যায়। সকালের ব্যস্ততায় কিংবা বিকেলের হালকা খিদে মেটাতেও একবার বানিয়ে দেখতে পারেন আলু সেমাই। 

উপকরণ

সেমাই — ২০০ গ্রাম

আলু — ২টি, মাঝারি আকারের

পেঁয়াজ — ১টি, কুচি করা

কাঁচা লঙ্কা — ৩-৪টি, চেরা

কারি পাতা — কয়েকটি

সরষে — ½ চা চামচ

জিরে — ½ চা চামচ

চানা ডাল — ১ টেবিল চামচ

বাদাম — ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো — ½ চা চামচ

লঙ্কা গুঁড়ো — ¼ চা চামচ

লবণ — স্বাদমতো

চিনি — ¼ চা চামচ

তেল — ২ টেবিল চামচ

জল — প্রায় ৩ কাপ

ধনেপাতা — সামান্য

প্রণালী

প্রথমে একটি শুকনো কড়াইয়ে সেমাই দিয়ে হালকা আঁচে নাড়তে থাকুন। সেমাই সামান্য বাদামি হয়ে সুগন্ধ বেরোলে কড়াই থেকে তুলে আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে সরষে ও জিরে ফোড়ন দিন। এরপর চানা ডাল ও বাদাম দিয়ে হালকা ভেজে নিন। বাদাম সামান্য ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে কারি পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এরপর কিউব করে কাটা আলু দিয়ে ভালভাবে নাড়ুন। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল ও লবণ দিয়ে কড়াই ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন, যাতে আলু ভালভাবে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হলে ভেজে রাখা সেমাই দিয়ে ভালভাবে মিশিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী সামান্য গরম জল দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। সেমাই নরম হয়ে এলে সামান্য চিনি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালভাবে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। গরম গরম আলু সেমাই পরিবেশন করুন।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী