Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের শুরুতেই অনলাইন শপিংপ্রেমীদের জন্য বড় সুখবর। আগামী ৮ মে থেকে শুরু হচ্ছে Amazon Great Summer Sale 2026। এই সেলে মোবাইল, হোম অ্যাপ্লায়েন্সেস, অ্যাক্সেসরিজ-সহ একাধিক পণ্যে মিলবে বড় ছাড়, সঙ্গে থাকবে ব্যাঙ্ক অফার, নো কস্ট EMI এবং এক্সচেঞ্জ ডিলস।

গরম পড়তেই অনলাইন মার্কেটপ্লেসগুলির মধ্যে শুরু হয়েছে অফারের লড়াই। ফ্লিপকার্টের পর এবার নিজেদের বড় সেলের ঘোষণা করল অ্যামাজন। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে থেকে শুরু হবে Amazon Great Summer Sale 2026। যদিও এই সেল কতদিন চলবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অ্যামাজনের এই বিশেষ সেলে বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার পণ্যে বড় ডিসকাউন্ট মিলবে বলে জানা গিয়েছে। স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স এবং দৈনন্দিন প্রয়োজনীয় নানা সামগ্রীতে আকর্ষণীয় অফার থাকবে। এই সেলের অন্যতম বড় আকর্ষণ HDFC ব্যাঙ্ক অফার। গ্রাহকরা যদি HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে পণ্যের ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকতে পারে।

এছাড়াও অ্যামাজন জানিয়েছে, ক্রেতাদের জন্য থাকবে নো-কস্ট EMI সুবিধা। ফলে বড় দামের পণ্যও সহজ কিস্তিতে কেনা যাবে। পাশাপাশি পুরনো ডিভাইস বদলে নতুন পণ্য কেনার জন্য এক্সচেঞ্জ অফারও মিলবে। সেলের জন্য তৈরি বিশেষ মাইক্রোসাইটে দেখা গিয়েছে, এইবারের সেলে ট্রেন্ডিং ডিলস, ব্লকবাস্টার ডিলস, টপ ১০০ ডিলস, 8 PM ডিলস, প্রাইস ক্র্যাশ স্টোর এবং এক্সচেঞ্জ ব্লকবাস্টার ডিলসের মতো একাধিক বিভাগ রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী বিশেষ অফার পাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন: গরমে একঘেয়ে দইয়ের লস্যির বদলে ট্রাই করুন টক-মিষ্টি আনারসের শরবত

সংস্থার দাবি, মোবাইল অ্যাক্সেসরিজ বিভাগে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোন পণ্যে কত ছাড় মিলবে, তা প্রকাশ করা হয়নি। সেল শুরু হওয়ার দিন এগিয়ে এলে আরও বিস্তারিত অফার সামনে আসবে বলে মনে করা হচ্ছে। অ্যামাজন গ্রাহকদের পরামর্শ দিয়েছে, দ্রুত কেনাকাটার জন্য আগে থেকেই ব্যাঙ্ক কার্ডের তথ্য সেভ করে রাখতে, অনলাইন ট্রানজ্যাকশন চালু রাখতে এবং ডেলিভারি অ্যাড্রেস আপডেট করে রাখতে। এতে জনপ্রিয় ডিল হাতছাড়া হওয়ার সম্ভাবনা কমবে।

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ