নাগেরবাজারে ৭৬ তম বর্ষে অমরপল্লি সর্বজনীন পুজো কমিটির থিম বিড়লা তারামন্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাজাগতিক নানান ঘটনার স্বাক্ষী থাকতে বাড়ির সব বয়সের সদস্যদের নিয়ে ছুটির দিন বিড়লা তারামন্ডল(Birla Planetarium) গেছেন নিশ্চয়ই? জানেন এর ইতিহাস? অবিকল বিড়লা তারামন্ডল তার সমস্ত ইতিহাস নিয়ে উপস্থাপনা করা হয়েছে নাগেরবাজারে(Nagerbazar)।৭৬ তম বর্ষে অমরপল্লি সর্বজনীন পুজো কমিটির থিম বিড়লা তারামন্ডল। পুজোর উদ্যোক্তাই পুজোর থিম মেকার।কলকাতার নানা হেরিটেজ প্রতি বছর উঠে আসে এই পুজোয়। কখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল। কখনও টাউন হল। পুজোর কর্ণধার মনে করেন কাল্পনিক থিমের চমক নয়, পুজোয় মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের হেরিটেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়া উচিৎ।

হেরিটেজ ভবনের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়ানো উচিৎ। তাই এবারের উপস্থাপনা বিড়লা তারামন্ডল। ১৯৬৩ সাল। দেশের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু। কলকাতায় এসে উদ্বোধন করেছিলেন ভবিষ্যতের মহাকাশ গবেষণার এই স্বর্ণালী অধ্যায়। সেটা ছিল আজ থেকে ৬২ বছর আগের কথা। ২০২৫ সালে নাগেরবাজার এলাকায় সেই হেরিটেজ সাইটের নিখুঁত আবহ এবার এলাকাবাসীকে কাছে টানবে। আপন করবে। জানাবে কিছু গুরুত্বপুর্ন তথ্য। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে বিড়লা তারামণ্ডলের ইতিহাস। মণ্ডপের মধ্যে রয়েছে আবহাওয়া ও সুরের ছন্দ।

নলীন সরকার স্ট্রিট এবছর ৯৩ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছরে তাদের ভাবনা রুপান্তর মানে ট্রান্সফরমেশন। সারা বছর নলীন সরকার স্ট্রিট যে ভাবে চলা ফেরা করে। সাধারণ মানুষ সারা বছর যে ভাবে বসবাস করে সেই ভাবনা ফুটিয়ে তুলেছে এ বছর।হাতিবাগান সার্বজনীন এ বছর ৯১ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এ বছরের ভাবনা অথ: ঘাট কথা। শহর কলকাতার বিভিন্ন ঘাটের কথা তুলে ধরেছে এই মণ্ডপে।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু