বুড়ীমার বাজির এই “বুড়ীমা’র” পরিচয় জানেন কী ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীপুজো মানেই বুড়ীমার বাজি, যার বাজি ছাড়া কালীপুজো একসময় অচল ছিল। এখনও বাজি বলতে বুড়ীমার নামই সবার আগে উঠে আসে। এছাড়া বুড়ীমার বিখ্যাত চকোলেট বোমা তো রয়েছেই। বিগত বহু বছর ধরে কালীপুজোতে এই বোমার অধিক চাহিদার জন্য দোকানদারদেরও ফেরাতে হয়েছে ক্রেতাদের। তবে জানেন কী, এই বুড়ীমা আসলে কে ? কি তাঁর পরিচয় ?

জানা যায়, এই বুড়ীমার আসল নাম ছিল অন্নপূর্ণা দাস। তাঁর নামেই এই বাজি ব্যবসার সূচনা হয়েছিল। সময়টা ১৯৪৮ সালে। তখন সবেমাত্র দেশভাগ হয়েছে। এর মধ্যেই স্বামীহারা হলেন অন্নপূর্ণা। স্বামী চলে যাওয়ায় সংসারে টান পড়েছিল অন্নপূর্ণার। কাজেই দুই ছেলেকে নিয়ে সংসার চালাতে বিড়ি তৈরী করতে শুরু করেছিলেন তিনি। তবে এই বিড়ি বাঁধার ব্যবসায় ভাগ্য সায় দেয়নি তাঁর। তারপর অনেক ভেবে-চিন্তে তিনি ঠিক করেছিলেন যে, তিনি বাজি বানাবেন। সে সময় অন্নপূর্ণা একটি বিশেষরকম বাজি বানিয়েছিলেন। ছোট আলুর মতো দেখতে শব্দ বাজিগুলির নাম দিয়েছিলেন চকোলেট বোমা।

কালীপুজোর আগ দিয়ে সেই চকোলেট বোমা দেখে রীতিমতো তাক লেগে যায় সকলের। মুখে মুখে ছড়িয়ে পড়ে বুড়ীমার চকোলেট বোমার কথা। ব্য়স, আর কক্ষনো পিছনে ফিরে তাকাতে হয়নি অন্নপূর্ণাকে। বাজি ব্যবসা ফুলেফেঁপে ওঠে। বাজি ব্যবসা ধীরে ধীরে বেড়ে ওঠায় লাভের টাকায় হাওড়াতেই একটি বাড়ি করে সেখানে বাজি প্রস্তুত করতে শুরু করেছিলেন তিনি । জানা যায়, এরপর আতসবাজি তৈরি করা শুরু করে বুড়ীমা ব্র্যান্ড। অন্নপূর্ণা প্রয়াত হন ১৯৯৫ সালে। কিন্তু তাঁর বংশধররা আজও সমান তালে বাজি ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন হাওড়ার বুকে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়