ধূপগুড়ি কালীপুজোতে হাজির মন্ত্রী উদয়ন গুহ, অভিনেত্রী কৌশানী

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: ৫৩তে ৫০ এর ছোঁয়া। এই বার্তাকে সামনে রেখে এবছরের কালীপুজোর আয়োজন করেছে ধূপগুড়ির এসটিএস ক্লাব(STS Club)।সিকিমের চারধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। শুক্রবার সন্ধ্যায় সেই মণ্ডপের শুভ উদ্বোধন হল।

হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল এসটিএস ক্লাব প্রাঙ্গনে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্রের অভিনেত্রী কৌশানী মুখার্জী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপার,শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ(Minister Udayan Guha), ধূপগুড়ির বিধায়ক- সহ অন্যান্যরা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয় ।প্রতিবছরের মতো এ বছরও উৎসাহে মেতে ওঠে গোটা শহরবাসী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। আগামী কয়েক দিন এই ক্লাব প্রাঙ্গনকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে।ধুপগুড়ির কালী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Mayor Goutam Deb)বলেন, যেভাবে চারধামকে এখানে তুলে ধরা হয়েছে, তা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর