বৃহস্পতিবার দীপাবলি কখন, পুজো দেওয়ার জন্য কতক্ষণ সময় পাবেন?

তখন থেকেই দীপাবলি উদযাপনের প্রথা শুরু হয়। আর হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার, ৩১ অক্টোবর। আলোর উৎসব দীপাবলি তথা কালী পুজো শুরু। চলবে ৩ নভেম্বর ভাইফোঁটা পর্যন্ত। কথিত আছে, দীপাবলিতে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের আরাধনা করলে বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধি পায়। তাই এদিন ঘর থেকে অলক্ষী দূর করতে অনেকে লক্ষী পুজোও করে থাকেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে, দীপাবলির দিনে ভগবান শ্রী রাম ১৪ বছর নির্বাসনের পর অযোধ্যায় ফিরেছিলেন। সেই কারণে সেদিন গোটা অযোধ্যা জুড়ে প্রদীপ জ্বালিয়েছিলেন শহরবাসী। আর তখন থেকেই দীপাবলি উদযাপনের প্রথা শুরু হয়। আর হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। এবার আসি দীপাবলির শুভ সময় কখন, কখন থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি?

দীপাবলির শুভ সময়

এ বছর কার্তিক মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর অর্থাৎ আগামীকাল বিকেল ৩:৫২ মিনিট থেকে এবং তিথি শেষ হচ্ছে ১ নভেম্বর সন্ধ্যা ৬:১৬ মিনিটে।

এ বছর দীপাবলিতে লক্ষ্মী পুজোর সময়

এ দিনে প্রদোষ কালের সময় হবে ৩১ অক্টোবর বিকেল ৫.৩৬ থেকে রাত ৮.১১ পর্যন্ত। একই সময়ে, বৃষ রাশির সময় সন্ধ্যা ৬:২৫ থেকে ৮:১৫ পর্যন্ত হবে।

দ্বিতীয়বার পুজো দেওয়ার সময়

৩১ অক্টোবর রাত ১১.৩৯ টা থেকে ১২.৩০ পর্যন্ত,যেটি মহানিষিদ্ধ সময়।

দীপাবলির শুভ যোগ

তবে এ বছর দীপাবলির শুভ যোগ রয়েছে। কারণ এ দিনে ৪০ বছর ধরে শুক্র এবং বৃহস্পতির মিলনের কারণে সমাসপ্তক যোগ তৈরি হয়।

সর্বসাধারণের জন্যে দীপাবলিতে পুজোর নিয়ম কানুন

দীপাবলির দিনে সাধারণত দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয়। প্রতিমা তৈরির পর সামনে প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানোর পরে, প্রতিমার সামনে জল ভর্তি একটি কলস রাখুন। তারপরে দেবী লক্ষ্মী এবং শ্রী গণেশকে ফল, ফুল, মিষ্টি দিয়ে পুজো করুন। এরপর মা লক্ষ্মী ও গণেশের আরতি করুন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়