ডিভিসি’র ছাড়া জলে যন্ত্রণা, হুগলিতে দুর্গাপুজোয় থিম ‘ছোট খানাকুল’

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: ডিভিসি’র ছাড়া জলে ‘যন্ত্রণা’। আর এবারের দুর্গা পুজোয় সেই ‘যন্ত্রণার’ কথা তুলে ধরল হুগলির ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র নামে একটি ক্লাব। বারংবার ডিভিসি’ র বিরুদ্ধে যে অভিযোগ তুলতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বারংবার যে ‘ম্যান-মেড বন্যার’ অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগগুলিকেই যেন ছবির আকার দিল তারা। তুলে ধরল বন্যা বিধ্বস্ত খানাকুলের মানুষের কথা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠের সামনে তৈরি করা হয়েছে এই পুজো প্যান্ডেল। সেখানে তৈরি হয়েছে ডিভিসির (DVC)প্রতীকী জলাধার, যার একেবারে অনতিদূরে তৈরি হয়েছে ‘ছোট খানাকুল’। জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ছে ডিভিসি, যার জেরে ভাসছে ওই প্রতীকী এলাকাও। একাংশের অভিযোগ বাস্তব চিত্রটাও ঠিক এমনই।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে চড়াও হয়েছে ডিভিসি বনাম রাজ্যের সংঘাত। এমনকি, গতবছর এই দুইয়ের মধ্যে চলা ‘জলযুদ্ধ’ এতটাই তুঙ্গে উঠেছিল যে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করার কথা ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বৃষ্টি নেই, তাই সংঘাতও এখন চাপা। কিন্তু রাজনৈতিক বিতর্ক? তা আপাতত এই মণ্ডপ ঘিরেই উঠেছে তুঙ্গে।এই পুজো কমিটির প্রধান খানাকুল ১ নম্বর ব্লকের কমিটির তৃণমূল নেতা। নাম হায়দার আলি। হুগলি জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন তিনি। ফলত, তাঁর পুজোয় ঘিরে রাজনীতি যে চড়বে এটাই স্বাভাবিক।

এদিন হায়দার আলি বলেন, ‘আমরা শুনে এসেছি বর্ষাকাল এলেই ডিভিসি জল ছেড়ে দেয়। আর তাতেই গোটা খানাকুল প্লাবিত হয়ে যায়। ডিভিসি প্রতি বছরই ফসল তোলার সময় জল ছাড়ে। যার জেরে সব ফসল নষ্ট হয়ে যায়। আমাদের এই থিম ডিভিসিকে সতর্ক করতেই।’অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বললেন, ‘পুজোয় আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এটার যে থিম হয়েছে, তা হল ডিভিসির জলে বন্যা। মুখ্যমন্ত্রী খোদ নিজে ভার্চুয়ালি(Virtual) উদ্বোধন করেছেন। এমনকি, গতকাল যখন হুগলির জেলাশাসক ওই পুজো দেখতে গিয়েছিলেন, সেই সময় তিনি বললেন, ডিভিসি পরিকল্পিত ভাবে প্লাবন ডাকে। এই কথাটা শুনে সত্যিই খুব খারাপ লাগল।’

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির