ডনকে ছাড়াই সাড়ম্বরে চলছে তাঁর এই কালীপুজো

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : গাঢ় নীল রঙের প্রকাণ্ড কালী মূর্তি। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে এই স্নিগ্ধলোচনা হাস্যবদনা কালীকে দেখে মন ভরতে বাধ্য ভক্তপ্রাণ মানুষদের। এই পুজো হল কলকাতার প্রথম ডন ফাটাকেষ্টর কালী পুজো। শোনা যায়, একপ্রকার দাপুটে লোক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট, যাঁর কালীপুজোর সাথে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুজোর ঠান্ডা লড়াই কমবেশি লেগেই থাকত। জানা যায়, বছরের পর বছর ধরে ফাটাকেষ্টর কালীপুজো নজর কেড়েছে আর আজও ঠিক একই ভাবে এই পুজো ঘিরে জনমানসে উৎসাহ বিন্দুমাত্র কমেনি। 

বর্তমানে ফাটাকেষ্ট আর না থাকলেও এই পুজোতে বিন্দুমাত্র ভাঁটা পড়তে দেয়নি নব যুবক সঙ্ঘ। যদিও এখনও ফাটাকেষ্টর পুজো নামেই  সাড়ম্বরেই চলে আসছে এই বহু আলোচিত কালীপুজো। জানা যায়, প্রচলিত প্রথা অনুসারে কালীপুজোর ঠিক ১০ দিন আগেই কুমারটুলিতে ফাটাকেষ্টর কালী মায়ের চক্ষুদান করা হয়। সমিতির তরফে জানা গেছে, এই বছরও গত ১৯ অক্টোবর মায়ের চক্ষুদান পর্ব শেষ হয়েছে। প্রতিবছর কালীপুজোর সময় বহু দর্শনার্থী ভিড় করেন এই পুজো দেখার জন্য।

জনশ্রুতি আছে, পুরনো কলকাতার অন্যতম জাঁকজমকপূর্ণ কালীপুজোগুলোর মধ্যে এই পুজো অন্যতম। বলতে গেলে ফাটাকেষ্টর কালীপুজো ছাড়া শহরতলীর সমস্ত প্রসিদ্ধ বারোয়ারি পুজো অসম্পূর্ণ। সংস্থার তরফে জানা গেছে প্রতি বছর পুজো শুরু হয় রাত ৮টা থেকে। আর শেষ হয় পরের দিন সকালে। লোকমুখে এমনটাও শোনা যায় যে, কুমারটুলি থেকে ফাটাকেষ্টর প্রতিমা না বেরোলে নাকি অন্য কোনও প্রতিমা মণ্ডপে যায় না। জানা যায়, এক সময় এই পুজোয় ঘুরে গিয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু নামী তারকারা। তা ছাড়াও মুম্বাইয়ের বহু নামী গায়ক গায়িকারাও এই পুজোয় উপস্থিত থাকতেন। বিশ্বাস করা হয়, ফাটাকেষ্টর কালী মা খুবই জাগ্রত। ভক্তিভরে পুজো করলে মনস্কামনা পূরণ করেন মা। আর তাই প্রতি বছর অগণিত ভক্ত সমাগম ফাটাকেষ্টর এই কালীপুজোয়। 

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি