মেয়ের রূপে রামপ্রসাদের সাথে বেড়া বেঁধেছিলেন স্বয়ং মা কালী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীনামে দেওরে বেড়া, ফসলে তছরূপ হবে না।

                               সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না।।

সাধক রামপ্রসাদ ছিলেন মা কালীর মানসপুত্র। তাঁর শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছিল মা কালীর নাম। তাঁর চিন্তনে মননে কর্মে সবেতেই ছিলেন মা স্বয়ং।  তাই তাঁর লেখায় ঝরে পড়ত মা কালীর প্রতি ভালোবাসা, আবেগ, অভিমান, এমনকি রাগও আর লেখাগুলির প্রতিটি শব্দে মিশে থাকত ভক্তিরস। ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পরমপুরুষ অবতারবরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও রামপ্রসাদী সঙ্গীতের অনুরাগী ছিলেন। সর্বক্ষণ তাঁর সুমিষ্ট কণ্ঠে ধ্বনিত হত রামপ্রসাদের লেখা শ্যামাসংগীতের কলিগুলি। জনশ্রুতি আছে, ভারতের বেশিরভাগ উচ্চকোটির সাধক সাধিকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক কাহিনি। সেরকমই কিছু কাহিনি জড়িয়ে আছে সাধক রামপ্রসাদ সেনের জীবনের সঙ্গেও ।

কথিত আছে, একবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের জন্য রামপ্রসাদের ভিটের বেড়া ভেঙে গিয়েছিল। কন্যা জগদীশ্বরীকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ গিয়েছিলেন বেড়া বাঁধতে। বেড়া বাঁধতে বাঁধতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। রামপ্রসাদ আহার করে বেড়া বাঁধতে এলেও, জগদীশ্বরীর দুপুরের খাওয়াদাওয়া হয়নি। তাই ক্ষুধায় কাতর জগদীশ্বরী রামপ্রসাদকে না জানিয়েই চলে গিয়েছিল আহার করতে। ওদিকে শ্যামাসংগীতে ডুবে বেড়া বাঁধতে থাকা রামপ্রসাদ টেরই পাননি যে জগদীশ্বরী বেড়ার ওপাশে নেই। বেশ কিছুক্ষন পর জগদীশ্বরী ফিরে এসে দেখল তার বাবার বেড়া বাঁধা প্রায় শেষ। বিস্মিত জগদীশ্বরী রামপ্রসাদকে জিজ্ঞেস করেছিল, তার বাবা কীভাবে একা এতখানি বেড়া দিয়ে ফেললেন ? জগদীশ্বরী তো অনেকক্ষণ ছিল না, ঘরে খেতে গিয়েছিলেন। তখন রামপ্রসাদ সবকিছু বুঝতে পেরে মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, “এত কাছে এলি, তবুও দেখা দিলি না মা!” এই ঘটনাটির পরেই রামপ্রসাদ লিখেছিলেন সেই বিখ্যাত শ্যামাসংগীত- 

“মন কেন মায়ের চরণ ছাড়া। ও মন ভাবো শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়ে ভক্তি-দড়া, সময় থাকিতে না দেখলে মন, ছি ছি রে তোর কপাল পোড়া। মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে, বাঁধেন আসি ঘরের বেড়া।”

সেদিন কাছে এসেও রামপ্রসাদকে দেখা দেননি মা কালী। এই আক্ষেপে আহার নিদ্রা প্রায় ত্যাগ করেছিলেন রামপ্রসাদ। সারাদিন শুধুই পড়ে থাকতেন পঞ্চমুণ্ডীর আসনে। জানা যায়, এক অমাবস্যার রাতে কালী পুত্র রামপ্রসাদ প্রতিদিনের মতোই আকুল হয়ে তাঁর মাকে ডেকেই চলেছিলেন আর তাঁর চোখ থেকে অবিরাম ঝরে পড়ছিল অশ্রুধারা। হঠাৎই মধ্যরাতে আলোকিত হয়ে উঠেছিল পঞ্চমুণ্ডীর চারপাশ। দিব্যজ্যোতির মাঝে আবির্ভূতা হয়েছিলেন পরমাপ্রকৃতি মা এলোকেশী। এমনসময় ভাববিহ্বল রামপ্রসাদ ‘মা’ ‘মা’ বলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন পঞ্চমুণ্ডীর আসনে।

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের নাম, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার