জানেন কী, এই কালীর পুজো করেই কবির লড়াইয়ে যেতেন অ্যান্টনি ফিরিঙ্গি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীক্ষেত্র কলকাতার সর্বত্রই মা কালী বিরাজমান। বারাণসী গেলে যেমন পথের বাঁকে বাঁকে দেখা মেলে শিবমন্দিরের, ঠিক তেমনই কলকাতার ক্ষেত্রে সেকথা খাটে কালীমন্দিরের ক্ষেত্রে। কলকাতার এই কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির হল বৌবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিটের সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট আর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগে অবস্থিত এই মন্দির। জানা যায়, আনুমানিক ৫০০ বছর আগে, বর্তমান মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল একটি  ছিল শ্মশান। ৯০৫ খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠিত হয় একটি শিবমন্দির। শুরু হয় শিব পুজো। তখন মধ্য কলকাতায় এই শিবমন্দিরের পিছনেই ছিল পর্তুগিজ সাহেব হ্যান্সম্যান অ্যান্টনির মামাবাড়ি। জানা যায়, জনপ্ৰিয় কবিয়াল অ্যান্টনি সাহেব স্ত্রী সৌদামিনীকে নিয়ে এখানে এসে থাকতেন। কথিত আছে, কালীভক্ত অ্যান্টনি কবিয়াল সৌদামিনীর কথাতেই শিবলিঙ্গের পাশে সিদ্ধেশ্বরী কালীমূর্তিটি স্থাপন করেন।

তুই আমায় দয়া করবি কিনা বল, বল মা মাতঙ্গী;

আমি ভজন সাধন জানিনে মা, জেতে তে ফিরিঙ্গী…

কথিত আছে, মাতৃসাধক অ্যান্টনি সাহেবকে একবার স্বপ্নে দেখা দিয়েছিলেন স্বয়ং দেবী কালী। তাঁর আদেশ পেয়েই মন্দির সংস্কারে হাত দেন খোদ ফিরিঙ্গি সাহেব। জনশ্রুতি আছে, বর্তমানে মন্দিরের আধুনিক রূপটি তাঁর হাতেই তৈরি। তবে এই মন্দিরে স্রেফ অ্যান্টনি ফিরিঙ্গি নন, তিনি ছাড়াও এখানে পুজো দিতে হাজির হতেন বহু পর্তুগিজ সাহেবই। আর, এই সবকিছু মিলিয়েই এই মন্দিরেটি “ফিরিঙ্গী কালীবাড়ি” নামে পরিচিতি লাভ করে। কবিয়াল অ্যান্টনি তাঁর এই আরাধ্যা দেবীকে ‘শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানি’ নামে পুজো করতেন। সেই ধারা আজও অব্যাহত রয়েছে। কটনের লেখা কলকাতার ইতিহাস বইতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তাঁর বিবরণের সূত্র ধরে বলা হয়ে থাকে, শ্রীমন্ত নামে এক তথাকথিত ডোম এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যেত ভাগীরথী গঙ্গা। গঙ্গার পাশে গভীর জঙ্গলের মধ্যে মহাশ্মশানের ধারে ছোট্ট এক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমন্ত। জানা যায়, তখন কলকাতায় সদ্য পা রেখেছিলেন জব চানর্ক। একে একে বিদেশ থেকে বহু যুবক এসেছিলেন। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি সাহেব।

সিদ্ধেশ্বরী কালী ছাড়াও এই মন্দিরে শিবলিঙ্গ,অষ্টধাতুর দুর্গা, জগদ্ধাত্রীর বিগ্রহ ও নারায়ণ শিলা উপবিষ্ট । কালীপুজোর রাতে পঞ্চমুণ্ডীর আসনে প্রতিষ্ঠিত এই সিদ্ধেশ্বরী দক্ষিণা কালীর পুজো দেখতে প্রচুর লোক আসেন। জানা যায়, কলকাতার এই ফিরিঙ্গী কালীবাড়িতে দই এবং রাবড়ি ভোগ ছাড়া পুজোই হয় না। এছাড়া কালীপুজোর পরের দিন মায়ের অন্নকূট উৎসবও চলে। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতিমাসের অমাবস্যায় সিদ্ধেশ্বরী মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়ে থাকে। আবার প্রতি পূর্ণিমায় হয় নারায়ণ পুজো। তবে মূলত কার্তিক অমাবস্যাতেই মন্দিরের বার্ষিক উৎসব পালিত হয়। সেবাইত পরিবারের দেওয়া তথ্য অনুসারে জানা যায়, ১৮৮০ সাল নাগাদ এই মন্দির হস্তান্তরিত হয় বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে। বর্তমানে এই  বন্দ্যোপাধ্যায় পরিবারই মন্দিরের সেবায়েতের ভূমিকায় রয়েছেন।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র