কালীর আশীর্বাদে কী ভাবে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন? জেনে নিন দেবীকে তুষ্ট করার মোক্ষম উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই কালীপুজো। আগামী ৩১ অক্টোবর শুরু হবে কালীপুজো। দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম হলেন কালী। শাক্ত মতে তাঁর উপাসনা করলে শত্রু ভয় থেকে মুক্তি পাওয়া যায়। তবে শুধু তাই নয় শত্রু ভয়ের পাশাপাশি একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি কী একাধিক সমস্যায় জড়িয়ে আছেন, দেবী কালীকে খুশি করতে চান ?  তবে এই উপায়ের মাধ্যমে খুশি করতে পারেন দেবীকে। আপনার জীবন থেকে দূর হবে শত্রু ভয়, ঋণ থেকেও মুক্তি পাবেন।

লাল পোশাক পরুন : দেবীকে খুশি করতে হলে আপনাকে জন্য লাল পোশাক পরতে হবে। এরপর লাল আসনে বসুন। এরপর কালীর সামনে প্রদীপ ও গুগ্গলের ধূপ জ্বালান। এতে খুশি হন দেবী। এরপর কালীকে প্যাড়া ও লবঙ্গের প্রসাদ নিবেদন করুন। এরপর ওম ক্রীং কালিকায়ৈ নমঃ মন্ত্রের ১৩ মালা জপ করবেন। এরপরেই মনের ইচ্ছের কথা বলুন।

পান পাতায় ধূপ : মামলা বা ঋণের সমস্যা জড়িয়ে থাকলে কালীর সামনে টানা ৯ দিন পান পাতায় গুগ্গলের সুগন্ধিত ধূপ রেখে জ্বালান। এতে ব্যক্তির জীবনে সমস্যা দূর হয়।

কালী মন্দিরে যান : চাকরি, ব্যবসা ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ১১ বা ২১ শুক্রবার কালীর মন্দিরে যান। তারপর লাল আসনে বসে ওম ক্রীং নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। দেবীকে নারকেল, জবা ফুলের হার, ফুল ও প্রসাদ নিবেদন করুন। শেষে ছোট মেয়েদের মধ্যে এই প্রসাদ দিয়ে দিন। এটি আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে।

আরও পড়ুন : ‘ভূত চতুর্দশী’ কী ?এইদিন সত্যিই কি ভূত-প্রেত আসে ?

পবিত্র হয়ে পুজোয় বসুন : পুজোর আগে হাত, পা ভাল করে ধুয়ে বসতে হবে। সম্পূর্ণ শুদ্ধাচারে, সম্পূর্ণ মনোসংযোগে পুজো করতে হবে। পুজো চলাকালীন চা বা অন্য সামগ্রী খেতে পারবেন না। উচ্ছিষ্টমুখে পুজো না করাই ভাল।

তবে ভুলেও কারও মৃত্যু কামনা করে কালীর পুজো করবেন না। এতে জীবনে অশুভ প্রভাব নেমে আসতে পারে।

আরও পড়ুন :জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান