পাঁঠাবলির সময় শিকল দিয়ে বেঁধে রাখা হত এই মা কালীকে – জেনে নিন রহস্য

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : প্রায় ৩০০ বছরের পুরোনো কালীপুজো। জনশ্রুতি আছে, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পুনর্ভবা নদী তীরবর্তী মালদার মানিকোড়া গ্রামে ডাকাতদের দ্বারা পূজিত হতেন এই দেবী। জানা যায়, ডাকাতরা রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে এই দেবীকে পুজো দিতে আসতেন আর, সূর্য ওঠার আগেই আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। এই দেবী অত্যন্ত জাগ্রত বলে দাবি স্থানীয়দের ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। এরপর থেকে বংশপরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হত। মানিকোড়া গ্রামে এই কালীর পুজো হয় বলে এই দেবীকে মানিকোড়া কালী বলা হয়ে থাকে। আবার স্থানীয়রা অনেকে এই মা কালীকে শিকল বাঁধা কালীও বলে থাকেন। লোকমুখে শোনা যায়, এই কালীকে নাকি পাঁঠাবলির সময় শেকল দিয়ে বেঁধে রাখা হত । 

কথিত আছে, গভীর রাতে পাঁঠাবলির সময় বলির রক্ত দেখে কেঁপে উঠতেন দেবী ও সামনের দিকে ঝুঁকে পড়তেন। তাই মাতৃ মূর্তি যাতে পড়ে না যায়, সে কারণে এই মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল। জানা যায়, প্রচলিত রীতি অনুযায়ী এখনও চক্ষুদান ও পাঁঠা বলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এই পুজোকে ঘিরে একটি দৈবিক কাহিনী প্রচলিত আছে। কিংবদন্তি অনুসারে, কোনও একসময় মানিকোড়া গ্রামে শাঁখা ফেরি করতে এক শাঁখারি এসেছিলেন। গ্রামের পথে একটি মেয়ে তার কাছে শাঁখা পড়তে চাইলে শাঁখারি তার হাতে শাঁখা পরিয়ে দেন। কিন্তু দাম চাইতেই মেয়েটি বলেন, তার কাছে পয়সা নেই, তার বাবা শাঁখার দাম দেবেন। মেয়েটি কালী মন্দিরের সেবায়েতকে “বাবা” বলে সম্বোধন করেছিলেন। শাঁখারি কালী মন্দিরে গিয়ে সেবায়েতের কাছে শাঁখার দাম চাইতেই অবাক হয়ে যান সেবায়েত। সেবায়েত জানান, তাঁর কোন মেয়ে নেই। তবে শাঁখা পরেছে কে ? হঠাৎ তাঁর নজর যায় পাশের পুকুরের দিকে। দেখতে পান জলের ওপরে একটি মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে। দু’টি হাতে রয়েছে একজোড়া নতুন শাঁখা। মুহূর্তের মধ্যে সেবায়েত বুঝে যান যে, ওই মেয়ে স্বয়ং মা কালী ছাড়া আর কেউ নন। তাই কোনো বিলম্ব না করেই কিছুক্ষনের মধ্যেই শাঁখার দাম মিটিয়ে দিয়েছিলেন তিনি।

জানা গেছে, প্রতি মঙ্গলবার ও শনিবার ছাড়া আষাঢ়, কার্তিক ও অঘ্রাণ মাসে এই মা কালীর পুজো হয় আর, এই গ্রামের যে কোনও শুভ অনুষ্ঠান শুরু হওয়ার আগে দেবীর পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। এই পুজো কমিটির কোষাধক্ষ্য শ্রী মনতোষ রায় জানিয়েছেন, ‘‘পুরনো প্রথা মেনেই  এখনও সাড়ে সাত হাতের বৃহৎ কালী মূর্তি তৈরি হয়। দেবীর মাহাত্ম্যের নানা কাহিনি এখনও মানুষের মুখে মুখে ফেরে। এই দেবী ভীষণ জাগ্রত। কালীপুজোর সময় সাত দিন ধরে চলে মেলা ৷ আগে মোষ বলি হলেও এখন আর মোষ বলি হয় না।  তবে, রাতভর বলি চলে ৷ ভক্তি আর বিশ্বাসই এই পুজোর শেষ কথা।’’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়